সড়ক দুর্ঘটনা শুধু একটি প্রাণ কেড়ে নেয় না— বদলে দেয় পুরো পরিবারের জীবন। কখনো দীর্ঘমেয়াদি চিকিৎসা ব্যয়, কখনো কর্মক্ষমতা হারানো, আবার কখনো স্বজন হারানোর শোক বয়ে বেড়াতে হয় বছরের পর বছর। অথচ পরিকল্পিত উদ্যোগ, আইনের যথাযথ প্রয়োগ ও নিরাপদ সড়কব্যবস্থা নিশ্চিত করা গেলে এসব দুর্ঘটনার বড় অংশই ঠেকানো সম্ভব। এ জন্য দেশে দ্রুত সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।তারা বলছেন, শুধু দুর্ঘটনার পর উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করলেই হবে না, দুর্ঘটনা প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নিতে হবে। নিরাপদ স...