Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

আসামে ট্রাক-মিনিবাসের সংঘর্ষে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৭
শেয়ার করুন:
আসামে ট্রাক-মিনিবাসের সংঘর্ষে নিহত ২৪

দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলমান রয়েছে। ছবি / সংগৃহীত

ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার দুপুরে রাজ্যের গোলাঘাট জেলার কোহোরা এলাকায় জাতীয় মহাসড়ক-৭১৫-এ রংগাজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাতিখুলি চা-বাগানের কাছে বোকাখাত থেকে নগাঁওগামী একটি মিনিবাসের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়।

বার্তা সংস্থা পিটিআইকে গোলাঘাটের জ্যেষ্ঠ পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা জানিয়েছেন, দুর্ঘটনার পর প্রাথমিকভাবে সাতজন নিহত হওয়ার তথ্য পাওয়া গিয়েছিল। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছিল এবং বাস থেকে মরদেহ বের করা হচ্ছিল। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে তখনই আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।

জেলা প্রশাসক বিশ্বজিৎ ফুকন জানিয়েছেন, আহত ব্যক্তিদের জোরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় শিশুরাও আহত হয়েছে। তবে নারী ও পুরুষের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে রংগাজান এলাকায় একটি যাত্রীবাহী গাড়ি ও কনটেইনারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের খবর পান তারা। আহতদের প্রথমে কোহোরা মডেল হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন

আসামে ১৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ করে আদানির বিদ্যুৎ প্রকল্প

২৩ সেপ্টেম্বর ২০২৬

পরে কয়েকজনকে বোকাখাতে এবং গুরুতর আহতদের জোরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হতাহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। তাদের কয়েকজন নগাঁও এলাকার বাসিন্দা এবং পাঁচজন সামাগুড়ি এলাকার বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, মিনিবাসটিতে কলেজশিক্ষার্থীসহ ৩৫ জনের বেশি যাত্রী ছিলেন। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

ভারতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। ২০২৩ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ১ লাখ ৭২ হাজার মানুষ। গড়ে প্রতিদিন ৪৭৪ জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ প্রায় প্রতি তিন মিনিটে প্রাণ গেছে একজনের। ২০২৫ সালে এ সংখ্যা আরও বেড়ে ১ লাখ ৮৩ হাজার ৩৮২ জনে পৌঁছায়।

সূত্র- এনডিটিভি 



আসামআসামে সড়ক দুর্ঘটনাসড়ক দুর্ঘটনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার