মোহাম্মদ রফি। উপমহাদেশের সংগীতজগতের কিংবদন্তি। গানেরজগতের সবক্ষেত্রে বিচরণ করেছেন স্বাচ্ছন্দ্যে। শাস্ত্রীয়, কাওয়ালি, ভজন, গজল, উচ্চাঙ্গসংগীত, দেশাত্মবোধক গান, বিরহ-বিচ্ছেদের, প্রেম-ভালোবাসার- প্রায় সব ধরনের গানে ছিলেন সমান দক্ষ। গান গেয়েছেন বহু ভাষায়। হিন্দি, উর্দু, বাংলা, কোনকানি, ভোজপুরী, উড়িয়া, পাঞ্জাবি, মারাঠি, সিন্ধি, কানাড়া, গুজরাতি, তেলেগু, মাঘি, মৈথিলি, অহমিয়া ইত্যাদি ভাষায় গান গেয়েছেন। ইংরেজি, ফার্সি, স্প্যানিশ ও ডাচ ভাষায়ও গেয়েছেন অনেক গান। ‘না না না, পাখিটার বুকে যেন তীর মের না,...