Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

ইউরোভিশন ঘিরে নতুন বিতর্ক

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ মে ২০২৬, ১৪:২৯
শেয়ার করুন:
ইউরোভিশন ঘিরে নতুন বিতর্ক

ইউরোভিশনের বড় শক্তি ভক্তরাই, তবে ইসরায়েলকে ঘিরে বিতর্কে ভক্তমহলে উদ্বেগ তৈরি হয়েছে

ইউরোভিশন গান প্রতিযোগিতার ৭০তম বার্ষিকী এবার আনন্দের বদলে ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে বিতর্ক নতুন করে তীব্র হয়েছে।

অস্ট্রিয়ার ভিয়েনায় যখন গানের আসর বসছে, তখন আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্লোভেনিয়া এবং স্পেনের মতো নিয়মিত পাঁচটি দেশ এই ইভেন্টটি পুরোপুরি বয়কট করেছে।

গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে বিশ্বের অনেক দেশই এখন এই প্রতিযোগিতার জৌলুস বর্জন করে নিজেদের ক্ষোভ প্রকাশ করছে।

২০২৩ সালের সেই রক্তক্ষয়ী সংঘাতের পর থেকেই ইউরোভিশনের মঞ্চে ইসরায়েলের থাকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। গত কয়েক বছরের আসরগুলোয় ইসরায়েলি শিল্পীদের কড়া পাহারায় রাখা হলেও হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে তাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন বারবার।

গত বছর ইসরায়েলের গায়িকা যখন মঞ্চে গান গাইছিলেন, তখন দর্শকদের দুয়োধ্বনি আর বিক্ষোভকারীদের মঞ্চে ওঠার চেষ্টা পুরো অনুষ্ঠানকে এক রণক্ষেত্রে পরিণত করেছিল।

ইউভাল রাফায়েল ২০২৫ সালের ইউরোভিশন সং কনটেস্টে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক মাধ্যমে নিজের দেশের গানের পক্ষে ভোট দেওয়ার জন্য জোরালো প্রচারণা চালালে অন্য দেশগুলো একে রাজনৈতিক প্রভাব হিসেবে দেখছে।

আয়ারল্যান্ডের মতো নামি দেশগুলো যখন প্রতিযোগিতার সততা নিয়ে প্রশ্ন তুলে মুখ ফিরিয়ে নিয়েছে, তখন সাধারণ ভক্তরা এখন চরম এক দোটানায় পড়েছেন। যে প্রতিযোগিতা এক সময় বিশ্ববাসীকে এক সুতোয় বাঁধত, সেই ইউরোভিশন এখন বিবাদের কারণে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে খুব করুণভাবে।

এত বির্তক আর বয়কটের ডাক থাকলেও ভিয়েনার ফাইনাল অনুষ্ঠানের সব টিকিট মাত্র ১৪ মিনিটে বিক্রি হয়ে এক নতুন রেকর্ড গড়েছে।

আয়োজকরা দর্শকদের মনে আনন্দ ফেরানোর চেষ্টা করলেও ভক্তদের মনে এখন উত্তেজনার চেয়ে ভয় আর শঙ্কাই কাজ করছে বেশি। কনসার্ট হলে ঢোকার সময় বিক্ষোভকারীদের চিৎকার আর কড়া নিরাপত্তা ব্যবস্থা উৎসবের আমেজকে অনেকটাই ম্লান করে দিয়েছে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ।

ফিনিশ জুটি পিট পারকোনেন ও লিন্ডা ল্যাম্পেনিয়াস বর্তমানে ২০২৬ সালের প্রতিযোগিতা জয়ের অন্যতম ফেভারিট।এবারের আসরে ইসরায়েলের হয়ে গান গাইছেন নোয়াম বেটান এবং তার গাওয়া ‘মিশেল’ গানটি জনপ্রিয়তার দৌড়ে বেশ ওপরের দিকেই আছে। যদি শেষ পর্যন্ত ইসরায়েল বিজয়ী হয়ে যায়, তবে তার ফল কতটা ভয়ানক হতে পারে তা ভেবেই এখন সবাই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে।

গানের মঞ্চে রাজনীতির এই মারপ্যাঁচে শেষ হাসি কে হাসবেন, তা জানার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো বিশ্ব।

সূত্রঃ বিবিসি 

ইউরোভিশনইসরায়েলবিতর্কসংগীত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে