Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

‘কত টাকায় ভাড়া হয়েছেন জানি’, নোরার নিশানায় কে?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৯:৫৫
‘কত টাকায় ভাড়া হয়েছেন জানি’, নোরার নিশানায় কে?

নোরা ফাতেহি

আসন্ন কন্নড় ভাষার মেগা প্রজেক্ট ‘কেডি: দ্য ডেভিল’-এর ‘সারকে চুনার তেরি সারকে’ গানকে কেন্দ্র করে দানা বাঁধা অশ্লীলতার বিতর্কে এবার মুখ খুললেন নোরা ফাতেহি।

গানটির অশালীন কথা, অনাকাঙ্ক্ষিত দৃশ্য এবং এআই প্রযুক্তির সাহায্যে বিকৃত ছবি ব্যবহারের অভিযোগে পুরো টিম যখন আইনি ঝামেলা ও দর্শকদের তীব্র সমালোচনার মুখে পড়েছে, ঠিক সেই মুহূর্তে অভিনেত্রী নোরা ফাতেহি এই পুরো বিতর্ক থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা ও দূরে সরিয়ে নিয়েছেন।

একই সঙ্গে তার চরিত্রহননের চেষ্টা করা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের একহাত নিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নোরা সোজা ব্যাটে আক্রমণ চালান সেইসব ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের দিকে, যারা এই গানটিকে কেন্দ্র করে তার চরিত্র নিয়ে কটূক্তি করছেন।

নোরা বলেছেন, ‘আপনাদের কে ভাড়া করেছে, কখন করেছে আর কত টাকা দিয়েছে— তার সব হিসাব আমার জানা আছে। নারীবাদকে ঢাল বানিয়ে আমার শরীর ও চরিত্র নিয়ে কথা বলার এই সুযোগটি অনেকেই সুচতুরভাবে কাজে লাগিয়েছে। কিন্তু আমি ভয় পাওয়ার পাত্রী নই।’

নোরা স্পষ্ট জানান, কোনো অনুমতি ছাড়াই তার অজান্তে কন্নড় ভাষায় তিন বছর আগে শুট করা গানকে হিন্দিতে রূপান্তর করা হয়েছে। লিরিক্যাল ভিডিওতে তার ও সঞ্জয় দত্তের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বিকৃত ছবি ব্যবহার করায় তিনি ইভেন্টেই ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং পরবর্তীতে হিন্দি ট্র্যাক থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়েছিলেন।

আরও পড়ুন

‘কফি উইথ করণ ৯’-এ কি একাই হাজির হবেন সালমান খান?

২৪ আগস্ট ২০২৬

মূলত ‘সারকে চুনার তেরি সারকে’ গানটির অশালীন ও যৌন উত্তেজক কথা এবং দৃশ্যায়নের বিরুদ্ধে দিল্লি পুলিশের সাইবার সেলে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, অপ্রাপ্তবয়স্কদের নাগালের মধ্যে থাকা এই গানের শব্দাবলী ভারতীয় ন্যায় সংহিতার ২৯৪ নম্বর ধারা, শিশুদের সুরক্ষার্থে গঠিত পকসো আইন এবং তথ্য প্রযুক্তি আইনের আওতায় মারাত্মক অপরাধ। গায়িকা মংলি, গীতিকার রকীব আলম, সুরকার অর্জুন জনিয়া এবং পরিচালক প্রেমের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।

জনগণের তীব্র প্রতিক্রিয়া এবং নোরার আপত্তির মুখে বাধ্য হয়ে ইউটিউব থেকে গানটি সরিয়ে নিয়েছেন নির্মাতারা। এই পদক্ষেপের জন্য ক্ষুব্ধ দর্শকদের ধন্যবাদ জানিয়ে নোরা বলেছেন, ‘শিল্পীদের হাতে খুব বেশি ক্ষমতা থাকে না, কিন্তু আপনারা চাপ সৃষ্টি করেছিলেন বলেই নির্মাতারা গানটি মুছে ফেলতে বাধ্য হয়েছেন। এ ধরনের অশালীন কনটেন্ট তৈরির জন্য সরাসরি প্রযোজক ও পরিচালকদের কাঠগড়ায় দাঁড় করানো উচিত।’

১৯৭০-এর দশকের আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে তৈরি বহুল আলোচিত ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমাটিতে ধ্রুব সর্জা, সঞ্জয় দত্ত, শিল্পা শেঠি ও রেশমা নানাথ অভিনয় করেছেন।

নোরা ফাতেহিসংগীতবিতর্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক