Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

‘কফি উইথ করণ ৯’-এ কি একাই হাজির হবেন সালমান খান?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১৬:২২
‘কফি উইথ করণ ৯’-এ কি একাই হাজির হবেন সালমান খান?

করণ জোহর ও সালমান খান

বলিউডের সবচেয়ে জনপ্রিয় ও বিতর্কিত টক শো ‘কফি উইথ করণ’ আবার ফিরছে নতুন সিজন নিয়ে। জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এ বছরই অর্থাৎ ২০২৬ সালের দীপাবলি মৌসুমে অরিজিনাল কফি কাউচ ও চটুল সব গসিপ নিয়ে হাজির হচ্ছেন প্রযোজক-পরিচালক করণ জোহর।

তবে এবারের সিজন ৯-এর সবচেয়ে বড় চমক হতে যাচ্ছেন বলিউড ভাইজান সালমান খান! আন্তর্জাতিক বিনোদন মাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, সিজনের প্রথম পর্বেই কোনো সহ-অতিথি ছাড়া একাই কাউচ কাঁপাবেন এই মেগাস্টার।

করণ জোহরের আমন্ত্রণে সায় দিয়ে সালমান খান ইতোমধ্যেই প্রিমিয়ার পর্বে হাজির থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। ২০০৪ সালে যাত্রা শুরু করা এই শো-তে তারকাদের হাঁড়ির খবর ফাঁস আর বিতর্কিত সব মন্তব্যের জন্য আলাদা খ্যাতি রয়েছে।

তবে কেবল সালমানই নন, এবারের সম্ভাব্য অতিথি তালিকায় উঠে এসেছে একাধিক আইকনিক জুটির নাম। জোর গুঞ্জন চলছে যে, ২০২৫ সালে ২৫ বছর পূর্ণ করা কালজয়ী সিনেমা ‘দিল চাহতা হ্যায়’-এর চার তারকা— আমির খান, সাইফ আলী খান, ফারহান আখতার ও অক্ষয় খান্নাকে নাকি একসাথে এক কাউচে দেখা যেতে পারে!

আরও পড়ুন

রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা, বেঁচে গেলেন অজিত কুমার

২৪ আগস্ট ২০২৬

এছাড়াও অতিথি তালিকায় সম্ভাব্য জুটি হিসেবে নাম রয়েছে দিলজিৎ দোসাঞ্জ ও ভিকি কৌশল এবং বরুণ ধাওয়ান ও কৃতি শ্যাননের। আর যদি শেষ পর্যন্ত বিজয় দেবরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা একসাথে হাজির হন, তবে তা যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলবে, তা বলার অপেক্ষা রাখে না।

নতুনদের মধ্যে সময় রায়না, আহান পান্ডে ও অনীত পাড্ডার পাশাপাশি দেখা যেতে পারে কারিনা কাপুর খান, কাজল, জয়া বচ্চন এবং ফারাহ খানের মতো সিনিয়র তারকাদেরও।

করণ জোহর নিজেই সম্প্রতি নিশ্চিত করেছেন যে অক্টোবর-নভেম্বরের মধ্যে দীপাবলি উৎসবকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করা হবে ‘কফি উইথ করণ ৯’।

সর্বশেষ রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমা পরিচালনা করে প্রশংসা কুড়ানো করণ জোহর এখন তার ২০০৬ সালের চর্চিত ও বিতর্কিত সিনেমা ‘কভি আলবিদা না কেহনা’-কে ওয়েব সিরিজে রূপান্তরিত করার কাজে ব্যস্ত রয়েছেন। তার মাঝেই ছোট পর্দায় নিজের প্রিয় শো নিয়ে আবারো ঝড় তুলতে প্রস্তুত তিনি।

করণ জোহরসালমান খানটক শো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা