Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা, বেঁচে গেলেন অজিত কুমার

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১৫:২১
শেয়ার করুন:
রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা, বেঁচে গেলেন অজিত কুমার

অজিত কুমার। ছবি: সংগৃহীত

সিনেমার রূপালি পর্দায় তিনি যেমন অপ্রতিরোধ্য, বাস্তব জীবনের স্পিড ট্র্যাকেও ঠিক ততটাই বেপরোয়া তামিল সিনেমার সুপারস্টার অজিত কুমার। অভিনয় জীবনের পাশাপাশি পেশাদার মোটোরস্পোর্ট রেসার হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে তার।

তবে সম্প্রতি ইউরোপে এক হাই-স্পিড অ্যান্ডুরেন্স রেসে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে মারাত্মক এক কার সংঘর্ষের মুখে পড়েন এই অভিনেতা। তীব্র গতিতে থাকা অবস্থায় তার রেসিং কারটি অনিয়ন্ত্রিত হয়ে অন্য একটি গাড়ির সাথে সজোরে ধাক্কা খায়।

তবে সৌভাগ্যবশত, কোনো ধরনের আঘাত ছাড়াই অক্ষত অবস্থায় গাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছেন তিনি।

আন্তর্জাতিক অ্যান্ডুরেন্স চ্যাম্পিয়নশিপ ‘এশিয়ান লি ম্যানস সিরিজ’ এবং ‘মিশেলিন লি ম্যানস কাপ’-এর অংশ হিসেবে ইউরোপের ট্র্যাকে রেস করছিল অজিত কুমার রেসিং দল। ‘আজিত রেডঅ্যান্ট বাই ভিরাজ’ টিমের হয়ে ‘এলএমপি৩ প্রো/অ্যাম’ ক্যাটাগরিতে গাড়ি চালাচ্ছিলেন অজিত নিজেই।

রেস চলাকালীন উচ্চ গতিতে টার্ন-১১ বা বাঁক নেওয়ার মুহূর্তে গাড়ির চাকার যান্ত্রিক গোলযোগ ও টেকনিক্যাল সমস্যার কারণে গাড়িটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারান তিনি। মুহূর্তের মধ্যে তার কারটি ট্র্যাকের অপর একটি গাড়ির সাথে ধাক্কা খেলে যানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পরপরই রেসিং ট্র্যাকে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও খবরের খণ্ডাংশ ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্তরা। কিন্তু রেসিং কারের আধুনিক সেফটি গিয়ার এবং অভিনেতার নিজস্ব অভিজ্ঞতার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে রক্ষা পান তিনি।

আরও পড়ুন

সালমান শাহ হত্যায় তিন কারণে খলনায়ক ডনের ৭ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি

২৪ আগস্ট ২০২৬

রেসিং ট্র্যাকে অজিতের জন্য এটিই প্রথম ভয়াবহ অভিজ্ঞতা নয়। এর আগে ২০২৫ সালে ইতালিতে ‘জিটি৪ ইউরোপিয়ান সিরিজ’, স্পেনের ভ্যালেন্সিয়ায় ‘পোর্শে স্প্রিন্ট চ্যালেঞ্জ’ এবং দুবাই ২৪-আওয়ার অ্যান্ডুরেন্স রেসের প্র্যাকটিস সেশনেও কয়েকটি ভয়াবহ উল্টে যাওয়া দুর্ঘটনার মুখ থেকে বেঁচে ফিরেছিলেন তিনি।

দুর্ঘটনার অভিজ্ঞতা নিয়ে অতীতে ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে অজিত বলেছিলেন—‘যখনই কোনো ক্র্যাশ হয়, আমার প্রথম চিন্তা থাকে আমি নিজে কতটুকু আহত হয়েছি এবং গাড়িটির কী অবস্থা। যদি বুঝি আমি এবং গাড়ি উভয়ই ঠিক আছি, তখন মাথায় একটাই চিন্তা থাকে— রেসটি যেন মাঝপথে শেষ না হয়ে যায়। তবে পরিবারের চিন্তাও মাথায় থাকে, তাদের এত উদ্বেগের মধ্যে ফেলা ঠিক নয়। অন্য ড্রাইভারদেরও দুর্ঘটনা ঘটে, কিন্তু আমি অভিনেতা বলে খবরটা শিরোনাম হয়ে যায়।’

বিপদের মেঘ কেটে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অজিতের পরিবার ও ভক্তরা। রেসিং ট্র্যাকের এই ধাক্কা সামলে দ্রুতই নতুন সিনেমার কাজে ফিরবেন তিনি।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘ভিডামুয়ারচি’ এবং ‘গুড ব্যাড আগলি’-র সাফল্যের পর, তাকে খুব শীঘ্রই দেখা যাবে অধিক রবিচন্দ্রন পরিচালিত ও শালিনী অজিত কুমার প্রযোজিত মেগা বাজেটের অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘ডেয়ার ডেভিল’-এ।

অন্যদিকে, অজিত কুমারের জীবনের মোটোরস্পোর্ট সফর নিয়ে তৈরি তথ্যচিত্র ‘গ্ল্যাডিয়েটরস’-এর পোস্টারও সম্প্রতি আত্মপ্রকাশ করেছে, যা তার জীবনের এক অন্য রূপ তুলে ধরবে।

অজিত কুমারদক্ষিণী তারকারেসিং কার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত