Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
যেখানে সংকট সেখানেই বাবলু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রঙিন সময়

বিতর্কের ঝড়ে আইয়ুব বাচ্চুর উত্তরাধিকার

মীর রাকিব হাসান
মীর রাকিব হাসান
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮
বিতর্কের ঝড়ে আইয়ুব বাচ্চুর উত্তরাধিকার

আইয়ুব বাচ্চু (জন্ম: ১৬ আগস্ট, ১৯৬২ মৃত্যু: ১৮ অক্টোবর, ২০১৮)

রক সংগীতের প্রথিতযশা শিল্পী আইয়ুব বাচ্চুর গান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু হওয়া সংগীত প্রকল্প ‘উত্তরাধিকার’ নিয়ে বিতর্কের ঝড় বইছে। তার কয়েকটি গানের নতুন সংগীতায়োজন সমালোচিত হয়েছে। চট্টগ্রামে ‘উত্তরাধিকার’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ভক্তরা। এর জেরে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে দুটি গান। এ ছাড়া প্রয়াত শিল্পীর কয়েকটি গান অনুমতি ছাড়াই নতুন আঙ্গিকে তৈরির অভিযোগ তুলেছেন এগুলোর গীতিকারেরা।

ইতিবাচক শুরু, এরপর বিতর্ক

প্রকল্পটির সমন্বয়ক চিশতি ইকবালের ভাষ্য অনুযায়ী, আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে বিশেষ কিছু করার ভাবনা থেকেই উদ্যোগটির শুরু। আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তারের সঙ্গে আলোচনা থেকে তার গাওয়া কয়েকটি জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে সাজানোর পরিকল্পনা আসে। পরে সেই ভাবনাই রূপ নেয় বেশ কিছু গানের ‘উত্তরাধিকার’ প্রকল্পে। এর অর্থ আইয়ুব বাচ্চু মিউজিয়াম নির্মাণে ব্যয় করার কথা জানানো হয়।

গত ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিনে ‘উত্তরাধিকার’ প্রকল্পের প্রথম গান হিসেবে প্রকাশ হয় ‘রুপালি গিটার’। এটি নতুন আঙ্গিকে পরিবেশন করে দলছুট ব্যান্ড। এতে কণ্ঠ দেন বাপ্পা মজুমদার। প্রথম গান প্রকাশের পর প্রকল্পটি নিয়ে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছিল।

সাত গানের পর থমকে গেল প্রকাশনা

‘উত্তরাধিকার’-এর অংশ হিসেবে প্রতিদিন একটি করে গান প্রকাশ পাচ্ছিল। এ তালিকায় আছে ‘কষ্ট পেতে ভালোবাসি’ (কানিজ সুবর্ণা ও সাজ্জাদ), ‘ঘুমন্ত শহরে’ (অদিত রহমান), ‘এখন অনেক রাত’ (রোমেল আলী), ‘গতকাল রাতে’ (সোনার বাংলা সার্কাস), ‘চলো বদলে যাই’ (শুভযাত্রা), ‘নীল বেদনা’ (আরবোভাইরাস)। কিন্তু সাতটি গান প্রকাশের পর বিতর্ক সৃষ্টি হওয়ায় প্রকল্পটি থমকে গেছে। এরই মধ্যে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে ‘কষ্ট পেতে ভালোবাসি’ ও ‘ঘুমন্ত শহরে’। তবে এর কারণ আনুষ্ঠানিকভাবে জানাননি সংশ্লিষ্টরা।

সাতটি গান প্রকাশের পর কার্যক্রম থেমে যাওয়া, দুটি গান সরিয়ে নেওয়া এবং গীতিকারদের প্রকাশ্য আপত্তির পর এখন ‘উত্তরাধিকার’-এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। বাকি গানগুলো আগের পরিকল্পনা অনুযায়ী প্রকাশ করা হবে কি না, সেটিও স্পষ্ট নয়।

চট্টগ্রামে ‘ভয়েস ফর এবি’র মানববন্ধন

চট্টগ্রামে ‘ভয়েস ফর এবি’ সংগঠনের উদ্যোগে ‘উত্তরাধিকার’ বাতিলের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রবর্তক মোড়ের ‘রুপালি গিটার’ চত্বরে আয়োজিত কর্মসূচিতে চট্টগ্রামের বিভিন্ন ব্যান্ডের শিল্পী, মিউজিশিয়ান ও সংগীতপ্রেমীরা অংশ নেন।

ছয় গীতিকারের আনুষ্ঠানিক প্রতিবাদ

‘উত্তরাধিকার’ বিতর্কে নতুন এবং গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করেছেন ছয় গীতিকার। যৌথ বিবৃতিতে তারা প্রকল্পটির বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছেন। তাদের মধ্যে আছেন বাপ্পী খান, লতিফুল ইসলাম শিবলী, যায়েদ আমীন, এনজেল শফিক, নিয়াজ আহমেদ অংশু এবং প্রয়াত কাওসার আহমেদ চৌধুরীর পক্ষে তার ছেলে আহমেদ শাফি চৌধুরী প্রতীক। তাদের অভিযোগ, প্রকল্পে ব্যবহৃত তাদের লেখা কোনো গানের জন্য তারা অনাপত্তিপত্র দেননি এবং দেবেনও না।

এলআরবির সাবেকদের অবস্থান

এলআরবিতে আইয়ুব বাচ্চুর দীর্ঘদিনের সহযাত্রী এবং আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গিটারিস্ট আব্দুল্লাহ আল মাসুদ জানিয়েছেন, প্রকল্পটির সঙ্গে তার সম্পৃক্ততা নেই।

এলআরবির সাবেক ড্রামার গোলাম রহমান রোমেল ‘উত্তরাধিকার’ নিয়ে আপত্তি জানিয়েছেন। তার বক্তব্য, গানগুলোর সঙ্গে তার গভীর আবেগ জড়িত। আইয়ুব বাচ্চুর গান সবাই গাইতে পারেন, নতুন আয়োজনেও করা যেতে পারে; কিন্তু সেটি করতে হবে যথাযথ সম্মান রেখে। অভিজ্ঞ ব্যান্ডসংগীত শিল্পীদের সঙ্গে আলোচনা করে গানগুলো নতুন আঙ্গিকে তৈরি করলে ভালো হতো বলে অভিমত তার।

 

আইয়ুব বাচ্চুসংগীতউত্তরাধিকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:১১

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    ৩১ আগস্ট ২০২৬, ১১:১৭

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪২

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:১০

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    ৩১ আগস্ট ২০২৬, ১০:০০

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৫৮

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    ৩১ আগস্ট ২০২৬, ১২:৪৮

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৬

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪১

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪১

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৫

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৬

    নতুন বেতন কাঠামো অনুমোদন, বাস্তবায়ন দুই অর্থবছরে

    নতুন বেতন কাঠামো অনুমোদন, বাস্তবায়ন দুই অর্থবছরে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:৫১

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০৩

    আমার শরীর, পোশাক নিয়ে মন্তব্য করা ভক্তের দরকার নেই: উর্বী

    আমার শরীর, পোশাক নিয়ে মন্তব্য করা ভক্তের দরকার নেই: উর্বী

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:০৮

    advertiseadvertise