ওয়ানডেত টানা তিন বছর পাননি সেঞ্চুরির দেখা। ত্রিদেশীয় সিরিজেও ছিলেন বিবর্ণ। এই সিরিজে তার চারটি ইনিংস-১৬, ০, ১০,৫। তবু ফখরের ওপর আস্থা রাখে পাকিস্তান। এরই প্রতিদান দিলেন আজকের ফাইনালে।ব্যর্থতার বৃত্ত ভেঙে করা ফখরের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল পাকিস্তান। লাহোরে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে ৩২৬ রানের লক্ষ্য তাড়ায় ১২৭ রান করেন ফখর। ওয়ানডেতে এটি ফখরের দ্বাদশ সেঞ্চুরি। তার ৯৯ বলের ইনিংসটি সাজানো ছয়টি ছক্কা ও ১১টি চারে। পাকিস্তান জয় পায় ৩ উই...