মর্নিং স্টার
বিনোদন ডেস্ক

পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে ৮ উইকেটে ১২৬ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। জবাবে ৫৬ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল লঙ্কানরা। কিন্তু ওপেনার সঞ্জনা কাভিন্দু ডি সিলভার কাছেই হেরে বসল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
৫৯ বলে ১৩ বাউন্ডারি ২ ছক্কায় ৯০ রানে অপরাজিত থাকেন তিনি। ১৭ বছরের এই তরুণীর ব্যাটে ভর করে ৫ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় পায় শ্রীলঙ্কা।
বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২১ রানে ২ উইকেট নেন তিথি দাস। এর আগে ব্যাট হাতে ৩৬ বলে ৫০ করেছিলেন বাংলাদেশি ওপেনার অচেনা জান্নাত।



