Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

শ্রীলঙ্কাকে হারিয়েও বাংলাদেশের পেছনে ভারত

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৩:২০
শ্রীলঙ্কাকে হারিয়েও বাংলাদেশের পেছনে ভারত

নিজেদের ৬০০তম টেস্ট খেলতে নেমেছিল ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক এই ম্যাচে জয়ের হাসি নিয়েই মাঠ ছেড়েছে তারা। মানব সুতারের ১০ উইকেটে গল টেস্টে লঙ্কানদের ১৬৫ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল শুভমান গিলের দল।

এই জয়ের পরও অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বাংলাদেশের পেছনেই আছে ভারত। তারা আছে পাঁচে আর বাংলাদেশ চার নম্বরে। শতকরা হার ৪৮.১৫ থেকে বেড়ে হয়েছে ৫৩.৩৩। ১০টি টেস্টে খেলে ভারত জিতেছে পাঁচটিতে, হেরেছে চার ম্যাচ আর ড্র করেছে একটি। বাংলাদেশের শতকরা হার ৬৬.৬৭।

ভারত জয়ের ক্ষেত্রটা অবশ্য আগের দিনই সাজিয়ে রেখেছিল। ৪ উইকেটে ৮৪ রান নিয়ে শেষ দিন শুরু করে শ্রীলঙ্কা। জয়ের জন্য প্রয়োজন ছিল আরও ২৮৮ রান। শেষ দিনে ম্যাচ বাঁচাতে দারুণ কিছু করে দেখাতে হতো লঙ্কানদের। কিন্তু এর একটাও হয়নি। শেষ দিনে সুতারের ঘূর্ণিজাদুতে কুপোকাত লঙ্কান ব্যাটিং লাইনআপ। সুতার দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েছেন ৫৫ রানে। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন ৭৬ রানে।

শেষ দিনে লঙ্কানদের হয়ে লড়াইটা চালিয়ে গেছেন ধনঞ্জয়া ডি সিলভা ও সোনাল দিনুসা। ৫৯ রান করে রবীন্দ্র জাদেজার বলে ফেরেন ডি সিলভা। এরপর একাই একপ্রান্ত আগলে রেখে লঙ্কানদের অবিশ্বাস্য এক জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন দিনুসা। ৮ চার ও ১ ছয়ে ৮৪ রানে থামে দিনুসার ইনিংস। তাকে ফেরান সুতার।

দিনুসা ফেরার পর লঙ্কানদের ইনিংস শেষ করতে বেশি সময় লাগেনি সুতারের। এক ওভারে মধ্যেই ফিরিয়ে দেন প্রবাথ জয়াসুরিয়া ও লাহিরু কুমারাকে। পরের ওভারে নুয়ান্থাকে বোল্ড করে শেষ করে দেন ম্যাচ। ৭ রানের মধ্যে শেষ ৪ উইকেট হারিয়ে বড় ব্যবধানে হেরে যায় স্বাগতিকরা। দেশের বাইরে ভারতের সর্বকনিষ্ঠ বোলার হিসেবে টেস্টে ১০ উইকেট নিলেন সুতার।

শ্রীলঙ্কাবাংলাদেশভারতটেস্ট চ্যাম্পিয়নশিপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?