মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

রবীন্দ্র জাদেজা
রবীন্দ্র জাদেজার ক্যারিয়ারে যোগ হলো আরও একটি মাইলফলক। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের তৃতীয় দিনে ৩ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে ৩৫০ উইকেটের ক্লাবে প্রবেশ করেছেন ভারতের তারকা অলরাউন্ডার।
ধনঞ্জয়া ডি সিলভা ও কেশরা নুয়ান্থাকে ফেরানোর পর সেঞ্চুরি করা সোনাল দিনুশাকেও আউট করেন জাদেজা। তার এবং মানব সুথারের ঘূর্ণিতে ২৮৪ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
ফলে প্রথম ইনিংসে ১৭৮ রানের লিড পেয়েছে ভারত। স্বাগতিকদের হয়ে একাই লড়াই চালিয়ে যান দিনুশা। ১৬৭ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি সম্পন্ন করেন এ বাঁহাতি ব্যাটার।






