মর্নিং স্টার

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে নতুন মাইলফলক গড়েছেন ইংল্যান্ডের জো রুট। ম্যাচে ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। এর মাধ্যমেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রান পূর্ণ করেন এই ইংলিশ ব্যাটার। ৫২১তম ইনিংসে এই কীর্তি গড়েন রুট, পেছনে ফেলেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। শচীন ৫২২ ইনিংসে ২৩ হাজার রান পূর্ণ করেছিলেন। ফলে এই মাইলফলকে দ্রুততম ব্যাটারদের তালিকায় রুট এখন দ্বিতীয়। তার ওপরে আছেন ভারতের বিরাট কোহলি, যিনি ৪৯০ ইনিংসে ২৩ হাজার রান করেছিলেন। রুট এই কীর্তি গড়া অষ্টম ব্যাটার এবং প্রথম ইংলিশ ক্রিকেটার।



