মর্নিং স্টার

ভারতের তরুণ স্পিনার মানব সুতার
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ভারতের তরুণ স্পিনার মানব সুতার। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট শিকার করেন তিনি। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে দেন সুতার। দ্বিতীয় ইনিংসেও তার ঘূর্ণিতে পরাস্ত হন ছয় স্বাগতিক ব্যাটার। ম্যাচে তার ধারাবাহিক বোলিং ভারতের জয়ের পথ অনেকটাই সহজ করে দেয়। শ্রীলঙ্কার ব্যাটারদের চাপে রাখতে লাইন-লেন্থ ও বৈচিত্র্যের দারুণ সমন্বয় দেখিয়েছেন এই বাঁহাতি স্পিনার। ম্যাচে ১০ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন সুতার।






