নগদে দুর্গাপূজার কেনাকাটায় শ্রীলঙ্কা বেড়ানোর সুযোগ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সারা দেশের গ্রাহকদের আনন্দের মাত্রাকে দ্বিগুণ করতে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। কেনাকাটায় আকর্ষণীয় ক্যাশব্যাক অফারের পাশাপাশি ঢাকা-শ্রীলঙ্কা-ঢাকা রিটার্ন এয়ার টিকিট জেতার সুযোগ দিচ্ছে ‘নগদ’। সঙ্গে ইলেকট্রিক স্কুটির মতো আকর্ষণীয় পুরস্কার দিচ্ছে নগদ। ক্যাম্পেইন চলাকালে নির্দিষ্ট মার্চেন্ট আউটলেট থেকে ‘নগদ বাংলা কিউআর’-এর মাধ্যমে নগদ অ্যাপ বা ইউএসএসডি (*১৬৭#) ব্যবহার করে ১০ হাজার টাকা বা তার বেশি কেনাকাটা করা গ্রাহকরা প্রতি সপ্তাহে ‘ঢাকা-শ্রীলঙ্কা-ঢাকা’ রিটার্ন এয়ার টিকিট জেতার সুযোগ পাবেন। দিনে মোট ৫ হাজার টাকা বা তার বেশি লেনদেনে প্রতিদিন থাকছে ‘ঢাকা-কক্সবাজার-ঢাকা’ রিটার্ন এয়ার টিকিট। এ ছাড়া এক সপ্তাহে ১০ হাজার টাকা বা তার বেশি কেনাকাটা করলে গ্রাহকরা প্রতি সপ্তাহের মেগা বিজয়ী তালিকায় অন্তর্ভুক্ত হবেন, যেখানে একজন বিজয়ী পাবেন একটি ইলেকট্রিক স্কুটি।



