Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

শেখ-হাসিনা

‘পুলিশ কিছুই করতে পারবে না’- কণ্ঠটি ওসি রাকিবুলেরই
‘পুলিশ কিছুই করতে পারবে না’- কণ্ঠটি ওসি রাকিবুলেরই
‘শেখ হাসিনা ফিরলে পুলিশ কিছুই করতে পারবে না’- অডিওতে শোনা কণ্ঠটি ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের বলে নিশ্চিত হয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের যে অডিও রেকর্ড পাওয়া গেছে, সেটি পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে ওই কণ্ঠ তারই। আদালতের অনুমতি নিয়ে তার কণ্ঠস্বর সংগ্রহ করা হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে পরীক্ষা করে...
জাতীয়•২ ঘণ্টা আগে
শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী
শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে করা একটি মামলা প্রত্যাহার করে নিয়েছেন বাদী কফিল উদ্দিন। যিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আদালত মামলা প্রত্যাহারের আবেদনে সম্মতি দিয়েছেন। যুবলীগকর্মী হয়েও শেখ হাসিনার বিরুদ্ধে কফিলের করা মামলা নিয়ে তখন তোলপাড় সৃষ্টি হয়েছিল।গত ২৯ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আদালত বাদীর আবেদন গ্রহণ করে মামলাটি প্রত্যাহারে সম্মতি দিয়েছেন বলে জানালেন আদালতের জিআরও শাখায় কর্মরত কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই)...
চট্টগ্রাম•২ ঘণ্টা আগে
হাসিনার তৎপরতাই প্রধানমন্ত্রীর ভারত সফরে প্রধান চ্যালেঞ্জ
হাসিনার তৎপরতাই প্রধানমন্ত্রীর ভারত সফরে প্রধান চ্যালেঞ্জ
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের পরিকল্পনার ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (৫ অক্টোবর) ঢাকায় সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত বঙ্গোপসাগর সংলাপের ফাঁকে দ্য হিন্দুর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বাংলাদেশ পররাষ্ট্রনীতিতে ‘কৌশলগত স্বায়ত্তশাসন’কে গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে হুমায়ুন কবির আরও বলেন, বাংলাদেশের নবনির্বাচিত সরকারের চ্যা...
জাতীয়•২ দিন আগে
শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক
শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক
মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লি উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহারের অভিযোগে প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে আটক করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তিল্লি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।শিক্ষককে আটকের পাশাপাশি ব্যানারটিও জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন সাটুরিয়া থানার ওসি মো. মোশাররফ হোসেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক...
সারা দেশ•২ দিন আগে
‘ডিসেম্বরের ভয় দেখাবেন না, ফাঁসির রশি রেডি’
‘ডিসেম্বরের ভয় দেখাবেন না, ফাঁসির রশি রেডি’
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘ডিসেম্বরের ভয় দেখাবেন না। আমাদের ডিসেম্বরের ভয় দেখিয়ে লাভ নেই। শেখ হাসিনা হত্যা মামলার আসামি। ফাঁসির রশি রেডি আছে। তৃণমূলের নেতাকর্মীদের এতিম করে পালিয়ে গিয়ে এখন বিদেশে বসে উসকানি দিচ্ছেন।’আজ শনিবার বিকালে নগরীর লালদিঘীর পাড়ে জেলা পরিষদ চত্বরে এক সমাবেশে তিনি এসব কথা বললেন। কোতোয়ালি থানার বিএনপির ব্যানারে এ সমাবেশ হয়েছে।শাহাদাত হোসেন বললেন, ‘আওয়ামী লীগের ম্যাক্সিমাম নেতাকর্মী বিদেশে পালিয়ে গেছে। কিছু কিছু এখনো দেশে আছে। ত...
চট্টগ্রাম•৪ দিন আগে
একটি গুপ্ত সংগঠন শেখ হাসিনাকে দেশে আনতে অস্থিরতা সৃষ্টি করছে
মীর শাহে আলম ● একটি গুপ্ত সংগঠন শেখ হাসিনাকে দেশে আনতে অস্থিরতা সৃষ্টি করছে
একটি গুপ্ত সংগঠন ১১ দলের ফুটবল টিম গঠন করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পথ সুগম করতে অহেতুক অস্থিরতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বগুড়ার মোকামতলায় গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত মশাল মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মোকামতলা উপজেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।সংক্ষিপ্ত সমাবেশে মীর শাহে আলম বললেন, ‘যারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দে...
সারা দেশ•৭ দিন আগে
ভারতে বসে শেখ হাসিনার কথা বলা ‘মূল্যহীন’ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে
ভারতে বসে শেখ হাসিনার কথা বলা ‘মূল্যহীন’ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে বসে যেসব কথা বলছেন, তা আমলে নিচ্ছেন না পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, ভারতে বসে শেখ হাসিনার ভার্চুয়ালি কিছু বলা অর্থহীন ও মূল্যহীন বিষয়। আজ মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নে একথা বলেন হুমায়ুন কবির। দুই বছর আগে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা ভার্চুয়ালি দলীয় বিভিন্ন সভায় অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারও দিচ্ছেন। প্রতিমন্ত্রী বলেন, একজন স...
জাতীয়•৮ দিন আগে
শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়
উপদেষ্টা জাহেদ ● শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ‘ভয়ংকর অপরাধী’ আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, তাকে ফেরত আনার প্রক্রিয়াটি বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয়। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়ে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে একথা বলেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের একজন দণ্ডপ্রাপ্ত ভয়ংকর আসামি ভারতে আছেন। আমরা তাকে ফেরত চাই। এটা আমাদের দ্বিপক্ষীয় ব্যাপার এবং আমরা সে আলোচনা চালিয়ে যাচ্ছি...
জাতীয়•৮ দিন আগে
শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতিকালে আ.লীগ নেতা গ্রেপ্তার
দশমিনা ● শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতিকালে আ.লীগ নেতা গ্রেপ্তার
পটুয়াখালীর দশমিনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালনের প্রস্তুতিকালে আওয়ামী লীগ নেতা ইদ্রিস আহমেদ ভূঁইয়াকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বেতাগী সানকিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য।এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল রবিবার রাতে বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী বাজারে ইদ্রিস ভূঁইয়ার বাসভবনে এ ঘটনা ঘটে। আরও পড়ুন...
সারা দেশ•৯ দিন আগে
শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭
শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭
চট্টগ্রাম নগরীতে একটি বৃদ্ধাশ্রমে অভিযান চালিয়ে নারী ও কিশোরসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে এক নারীকে তার ছেলে রয়েছেন। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে জড়িত। তারা দলটির সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বৃদ্ধাশ্রমে ভাত-তরকারি বিতরণ করছিলেন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা রয়েছে। দলটির ছাত্র সংগঠন ছাত্রলীগ রয়েছে নিষিদ্ধ। অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারত...
চট্টগ্রাম•৯ দিন আগে
ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ওসি বললেন ‘পুরনো’
ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ওসি বললেন ‘পুরনো’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে শোভাযাত্রা করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের নামসংবলিত একটি ব্যানার হাতে ৫০ থেকে ৬০ জনের একটি দল মিছিলটি করেন।ভিডিওতে দেখা যায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফটিকছড়িতে মীরেরহাট অংশে জড়ো হয়ে তারা মিছিল বের করেন। অংশ নেওয়া ব্যক্তিদের বিভিন্ন স্লোগান দিতে দে...
সারা দেশ•১০ দিন আগে
এখনই দেশে আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না
এখনই দেশে আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘ফ্যাসিবাদ, নৈরাজ্য যারা করে, সন্ত্রাস যারা করে, বাংলাদেশের মাটিতে তাদের ঠাঁই নাই। তারা অতীতে যেরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, বর্তমানেও করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ তা প্রতিহত করে দেবে।’শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর পৌর শহরের শফির মিয়ার বাজার এলাকায় বিএনপি আয়োজিত মিছিল-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।ইয়াসের খান চৌধুরী বলেন,...
সারা দেশ•১১ দিন আগে
হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের
হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ ও ভারত নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানে পৌঁছাবে—এমনটাই আশা করছে যুক্তরাষ্ট্র। তবে শেখ হাসিনার সঙ্গে কী করা উচিত, সে বিষয়ে ওয়াশিংটন এখনো কোনো নির্দিষ্ট অবস্থান নেয়নি বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় গত বুধবার নিউইয়র্কে এক অন-ব্যাকগ্রাউন্ড ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ কথা বলেছেন। ‘একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও সার্বভৌম দক্ষিণ এশিয়ার সমর্থনে মার্কিন নীতি’ শীর্ষক ওই ব্রিফি...
জাতীয়•১২ দিন আগে
নোবিপ্রবিতে জাতীয় সংগীতের ভিডিওতে শেখ হাসিনার ছবি, তদন্তে কমিটি
নোবিপ্রবিতে জাতীয় সংগীতের ভিডিওতে শেখ হাসিনার ছবি, তদন্তে কমিটি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয় সংগীত চলাকালে ডিজিটাল স্ক্রিনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে সদস্য করা হয়েছে তিনজনকে।বুধবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।অফিস আদেশে বলা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর মাইক্রোবায়োলজি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে ‘ইন্টারন্যাশনাল মাইক্রোঅর্গানিজম ডে...
শিক্ষা•১৪ দিন আগে
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখনই দেশে আসেন
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখনই দেশে আসেন
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের গণতন্ত্র নস্যাৎ করতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন। দুটি বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না। বাংলাদেশকে কোনোভাবেই অস্থিতিশীল করতে দেওয়া হবে না।বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।ইয়াসের খান চৌধুরী বলেন, দুটি বাস পুড়িয়ে, একটা চক্কর দিয়ে জনগণকে ভয় দেখাতে পারবেন না। জাতীয়তাবাদী দলের সৈনিকেরা জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের য...
সারা দেশ•১৪ দিন আগে
সেতুর টোল আদায়ে অনিয়ম : শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর
সেতুর টোল আদায়ে অনিয়ম : শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর
ঢাকা ও চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম, ক্ষমতার অপব্যবহারের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১০ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। প্রতিবেদন না আসায় আজ রবিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির নতুন এ দিন ধার্য করেন।মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সাবেক সেতুমন্ত্...
আদালত•১৭ দিন আগে
শেখ হাসিনাকে ফেরাতে কী করছে সরকার, প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি
শেখ হাসিনাকে ফেরাতে কী করছে সরকার, প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের নেওয়া কূটনৈতিক ও আইনগত পদক্ষেপের বিস্তারিত প্রতিবেদন চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে এ বিষয়ে সরকারের উদ্যোগ ও অগ্রগতি কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়...
জাতীয়•২০ দিন আগে
জাতীয় সংগীতের সময় স্ক্রিনে শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ
জাতীয় সংগীতের সময় স্ক্রিনে শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয় সংগীত পরিবেশনের সময় ডিজিটাল স্ক্রিনে ক্ষমতাচ্যুত দণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শিত হয়েছে। এ ঘটনায় অণুজীববিজ্ঞান বিভাগের দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।নোটিশ পাওয়া দুই শিক্ষক হলেন ‘ইন্টারন্যাশনাল মাইক্রোঅর্গানিজম ডে’-এর কর্মশালার আহ্বায়ক এবং অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী...
শিক্ষা•২০ দিন আগে
হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত
হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রেখেছে সরকার।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বৈঠকে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ থাকতে হবে। প্রতিটি দেশের স...
জাতীয়•২০ দিন আগে
হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা, তদন্তে পিবিআই
হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা, তদন্তে পিবিআই
জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর খিলগাঁও এলাকায় বিএনপির কর্মী জাহিদ হোসেন রাব্বী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মঙ্গলবার রাব্বীর মামা যুবদল নেতা নাঈম কলিমুল্লাহ সরকার বাদী হয়ে মামলার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি মামলাটি গ্রহণ করেন। একই সঙ্গে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী দুই নভেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আজ বুধবার এ তথ্য...
আদালত•২১ দিন আগে