আশ্বিনের শেষভাগে এসে উত্তরের সীমান্তঘেঁষা জেলা দিনাজপুরে উঁকি দিতে শুরু করেছে শীত। গত কয়েক দিন ধরে দিনের বেলায় রোদের কারণে গরম থাকলেও, সূর্য ডোবার পরপরই পাল্টে যাচ্ছে আবহাওয়া। মাঝরাত থেকে ভোর পর্যন্ত অনুভূত হচ্ছে মৃদু ঠান্ডা, যার ফলে কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা।জেলা আবহাওয়া অফিসের তথ্যমতে, অক্টোবর মাসের শুরু থেকেই জেলায় আবহাওয়ার এ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির ওপরে থাকলেও শেষ রাতে তা কমে ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে। দিনের গরম আর রাতের এ ঠান্ডার...