বন্ধ শিল্প ও সেবামূলক প্রতিষ্ঠানের জন্য ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিম’-এর আওতায় এসব প্রতিষ্ঠানকে অর্থায়ন করবে। এ তহবিল থেকে অর্থ নিয়ে ব্যাংকগুলো গ্রাহকপর্যায়ে মাত্র ৭ শতাংশ সুদে ঋণ দেবে। এখান থেকে ঋণখেলাপি, অর্থ পাচারে জড়িত ও জাল-জালিয়াতিতে সম্পৃক্তদের ঋণ দেওয়া যাবে না। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কি...