তাইজুল
ইসলামের বলটি ডিপ মিডউইকেট
দিয়ে সীমানাছাড়া করে আল্লাহর প্রতি
কৃতজ্ঞতা প্রকাশে মাটিতে সেজদায় লুটিয়ে পড়লেন কায়েস আহমেদ। তার ছক্কায় শেষ
বলে ম্যাচটি জিতে যায়নি আফগানিস্তান,
নতুন কোনো রেকর্ডও হয়নি।
যেটা হয়েছে, সেটা অবিশ্বাস্য। দ্বিতীয়
ইনিংসে ১৪২ ওভার ব্যাটিং
করে আবুধাবি টেস্টে হার এড়িয়েছে আফগানিস্তান,
৮ উইকেট হারিয়ে ফেললেও শেষদিকে কায়েস ও জিয়া উর
রহমানের অবিচল দৃঢ়তায় জিততে দেয়নি বাংলাদেশকে।
প্রথম
ইনিংসে আফগানদের ব্যাটিংয়ের শেষের অংশটি ছিল তাসের ঘর,
২১ রানে শেষ ৬
উইকেট হারিয়েছিল তা...