Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ফাইনালের স্বপ্ন ভাঙল বাংলাদেশের

সুদীপ্ত আনন্দ
সুদীপ্ত আনন্দ
agamir somoy
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৫
ফাইনালের স্বপ্ন ভাঙল বাংলাদেশের

লিটন দাস বেশ বিশ্বাসের সঙ্গেই বললেন, ‘আমার কাছে বেস্ট অপশন মনে হয়েছে মোস্তাফিজ, তাই (বোলিং) করিয়েছি।’ অথচ অধিনায়কের বিশ্বাস রাখতে ব্যর্থ মোস্তাফিজ। পাকিস্তানের ইনিংসের দশম ওভারে আক্রমণে এসে দিয়েছেন ২৩ রান। সেখানেই ম্যাচ হেরে বসে বাংলাদেশ।

পাকিস্তানের সঙ্গে এশিয়ান গেমস সেমিফাইনালের লড়াইয়ে মাঠ ভেজা থাকায় ওভার কমে ম্যাচ হয় ১৩ ওভারের। তাতে অাগে ব্যাট করে ৭ উইকেটে ১১১ রান তোলে বাংলাদেশ। জবাবে ৯ ওভার পর্যন্ত পাকিস্তানের রান ছিল ৪ উইকেটে ৭৬। মোস্তাফিজের দশম ওভারে শেষ ৫ বলে একটি ৬ ও টানা চারটি বাউন্ডারি মেরেছেন আবদুল সামাদ। এতে পরের তিন ওভারে পাকিস্তানের জয়ের জন্য আর ১৩ রানের দরকার হয়।

এখন পর্যন্ত এশিয়ান গেমসে একটাই পদক নিশ্চিত হয়েছে বাংলাদেশের। উশুতে ব্রোঞ্জ। এরপর সবচেয়ে বেশি ক্রিকেট নিয়েই আশা ছিল কিছু পাওয়ার। অথচ সেখানেই সবচেয়ে বড় হতাশা হজম করতে হলো। এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে পাকিস্তানের কাছে ৯ উইকেটে সেমিফাইনাল হেরে ফাইনালে পা রাখা হলো না লিটনদের।

গেমসের উদ্দেশে দেশ ছাড়ার আগে ফাইনালে খেলার লক্ষ্য স্থির করেছিলেন লিটন। ফাইনালে উঠলে ভারতের সঙ্গে লড়াই হওয়ার সম্ভাবনা ছিল। ভারত শ্রীলঙ্কাকে নিয়ে ছেলেখেলা করে ফাইনালে উঠলেও বাংলাদেশ ব্যর্থ। টানা কয়েক দিন বৃষ্টিতে ভেজা মাঠে আগে ব্যাট করে ৭ উইকেটে ১১১ রান তুলতে পারে বাংলাদেশ। পাকিস্তান ১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ রান তোলে। এদিকে ৭ উইকেটে ১৬৯ রান তোলা ভারতের কাছে মাত্র ৪৫ রানে অলআউট হয়ে ১২৪ রানে হেরেছে শ্রীলঙ্কা। ব্রোঞ্জপদকের লড়াইয়ে শ্রীলঙ্কার সঙ্গে খেলবে বাংলাদেশ।

বোলিং করার তো অনেকেই ছিল। অামার কাছে বেস্ট অপশন মোস্তাফিজকে মনে হয়েছে     -লিটন দাস

বাংলাদেশের ম্যাচ হার দুই টি-টোয়েন্টি স্পেশালিস্টের কারণে। মোস্তাফিজ ও নাসুম আহমেদ দুজনে পাঁচ ওভারে দিয়েছেন ৭৪ রান। মোস্তাফিজ দুই ওভারে ৪১ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন, এ ছাড়া নাসুম তিন ওভারে ৩৩ রানে নেন ১ উইকেট। পাকিস্তানের আবদুল সামাদ ১৫ বলে ৩০ ও হাসান নাওয়াজ ২২ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন। বোলিংয়ের মতো বাংলাদেশের ব্যাটিংয়েও হয়েছে ভরাডুবি। তাওহীদ হৃদয়ের ২৫ বলে ৪২, সাইফ হাসানের ১৭ বলে ১৯ ও মোসাদ্দেকের ১৬ বলে ১১ রান ছাড়া দুই অঙ্কের ঘরে রান নেই আর কারও।

মোস্তাফিজের দ্বিতীয় ওভারটিতে ২৩ রান এসেছিল। তার আগেই পাওয়ার প্লের শেষ ওভারে বল করতে এসে ১৮ রান দিয়েছিলেন এই পেসার। তবুও মোস্তাফিজকেই কেন আরও এক ওভার দেওয়া হলো— এমন প্রশ্ন উঠলে ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে লিটনের জবাব ছিল এমন, ‘বোলিং করার তো অনেকেই ছিল। অামার কাছে বেস্ট অপশন মোস্তাফিজকে মনে হয়েছে, তাই করিয়েছি। যদি কখনো আপনার কাছে অন্য কাউকে বেস্ট অপশন মনে হবে তখন আপনি তাকে করাবেন।’

শুধু তাই নয়, চেষ্টা করা ছাড়া বাংলাদেশের উপায় যে নেই, তাও স্বীকার করেছেন লিটন। ২০১০ সালে প্রথমবার স্বর্ণপদক জয়ের পর আর এ উচ্চতায় উঠতে পারছে না বাংলাদেশ। ১৫ বছরের বেশি সময় পরও আর সেই সাফল্য না পাওয়া লিটনের কাছে মোটেও আদর্শ নয়, ‘এটা আদর্শ নয়। আমাদের এতদিনে স্বর্ণপদক জেতা উচিত ছিল। কিন্তু চেষ্টা তো করেই যাব। আমরা পারছি না, পরে যে দল আসবে তারা চেষ্টা করবে। তবে অনেক সময় অনেক কিছু না পাওয়ার মধ্যে ফল অন্যরকম হয়ে যায়।’

লিটন দাসপাকিস্তানএশিয়ান গেমস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার