Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

ফাইনালে চোখ লিটনের

সুদীপ্ত আনন্দ
সুদীপ্ত আনন্দ
agamir somoy
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪
ফাইনালে চোখ লিটনের

গ্রাফিকস: আগামীর সময়

জাপানে এশিয়ান গেমসের ক্রিকেট অভিযান শুরুর আগেই বিপাকে বাংলাদেশ দল। একদিকে নাগোয়ায় টানা বৃষ্টিতে অনুশীলন ও ম্যাচ প্রস্তুতি ব্যাহত হচ্ছে, অন্যদিকে অসুস্থ হয়ে দেশে ফিরছেন গুরুত্বপূর্ণ ব্যাটার নাজমুল হোসেন শান্ত।

জাপানে পৌঁছানোর পর এক দিনও নেট অনুশীলনের সুযোগ পায়নি লিটন দাসের দল। ক্রিকেট ডিসিপ্লিনের ভেন্যু করোগি স্পোর্টস পার্কেও অনুশীলন করতে পারেনি তারা। বাধ্য হয়ে গতকাল সোমবার একটি ফুটবল মাঠে অনুশীলন করতে হয়েছে বাংলাদেশকে।

বৃষ্টির কারণে গতকাল পাকিস্তান-হংকং ও আফগানিস্তান-ভারতের ম্যাচও পরিত্যক্ত হয়েছে। র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠেছে পাকিস্তান ও ভারত। আজ বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত হলে সেমিফাইনালের টিকিট পাবে বাংলাদেশ।

তবে অনুশীলনের ঘাটতি নিয়ে অভিযোগ নেই বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের। তার বিশ্বাস, দেশে থাকতেই যথেষ্ট প্রস্তুতি নিয়েছে দল, ‘দেশ থেকে আসার আগেই আমরা অনেক প্র্যাকটিস করেছি। সবাইকে বলেছি, ওখানে সুযোগ নাও থাকতে পারে, মানসিকভাবে সেভাবে প্রস্তুত থাকতে। কারণ এই দেশটা ক্রিকেটের জন্য খুব পরিচিত না। সেদিক থেকে আমরা (ঢাকা) প্রস্তুত হয়ে এসেছি। সবাই সরাসরি মাঠে নামার জন্য তৈরি।’

আজ বাংলাদেশ সময় বেলা ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নামবে বাংলাদেশ। লিটনের পরিকল্পনায় বোলিং শক্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তার মতে, উইকেট বোলারদের জন্য সহায়ক হতে পারে। আপাতত সোনা নিয়ে না ভেবে ফাইনাল আর মালয়েশিয়া ম্যাচে মনোযোগ লিটনের, ‘দেশ ছাড়ার আগে বলেছিলাম যে, আমাদের প্রথম লক্ষ্য ফাইনালে যাওয়া। সোনা পাব কি না, ওটা পরের বিষয়, কিন্তু তার জন্য আগামীকালের (আজ) ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। আপাতত ওটার দিকেই মনোযোগ দিচ্ছি।’

এশিয়ান গেমসবাংলাদেশ দলনাগোয়ালিটন দাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!