ভারতের
সঙ্গে চাইনিজ তাইপের ম্যাচের ফলাফলের অপেক্ষায় ছিল বাংলাদেশ। শক্তিশালী
ভারত অনেক বড় ব্যবধানে
চাইনিজ তাইপেকে হারালেই পয়েন্টের সমীকরণে বাংলাদেশ পৌঁছে যেত সেমিফাইনালে। তাতে
দুই দশক পর নিশ্চিত
হতো পদক। ভারত তাইপেকে
হারালেও ব্যবধান প্রত্যাশিত হয়নি (৩৭-২১)।
তাই ব্যর্থতার বৃত্ত এবারও ভাঙা হয়নি, এশিয়াডের
গ্রুপ পর্ব থেকে বিদায়
নিতে হয়েছে বাংলাদেশকে।
নারীদের
অবস্থা আরও নাজুক। চার
দলের ‘এ’ গ্রুপে বাংলাদেশ
শুরুর দুই ম্যাচে বড়
ব্যবধানে হারে ভারত ও
ইরানের কাছে। পরে স্বাগতিক জাপানকে
হার...