Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অন্যান্য

ব্যর্থতার বৃত্তে বন্দি কাবাডি

সুদীপ্ত আনন্দ, নাগোয়া থেকে
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০
ব্যর্থতার বৃত্তে বন্দি কাবাডি

ভারতের সঙ্গে চাইনিজ তাইপের ম্যাচের ফলাফলের অপেক্ষায় ছিল বাংলাদেশ। শক্তিশালী ভারত অনেক বড় ব্যবধানে চাইনিজ তাইপেকে হারালেই পয়েন্টের সমীকরণে বাংলাদেশ পৌঁছে যেত সেমিফাইনালে। তাতে দুই দশক পর নিশ্চিত হতো পদক। ভারত তাইপেকে হারালেও ব্যবধান প্রত্যাশিত হয়নি (৩৭-২১)। তাই ব্যর্থতার বৃত্ত এবারও ভাঙা হয়নি, এশিয়াডের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে।

নারীদের অবস্থা আরও নাজুক। চার দলের ‘এ’ গ্রুপে বাংলাদেশ শুরুর দুই ম্যাচে বড় ব্যবধানে হারে ভারত ও ইরানের কাছে। পরে স্বাগতিক জাপানকে হারালেও লাভ হয়নি। পুরুষদের মতো নারীদেরও বিদায় নিতে হয়েছে শূন্যহাতে।

২০০৬ দোহা গেমসে সর্বশেষ পদক জিতেছিল বাংলাদেশ পুরুষ কাবাডি দল। এরপর থেকেই উল্টো রথে যাত্রার শুরু। বিশ্ব কাবাডিতে একসময় ভারতের পরেই যাদের নাম উচ্চারিত হতো, সেই বাংলাদেশ টানা পাঁচ এশিয়াডে পদকহীন।

খুব বেশি সময় হয়নি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছেন ইসরাইল হাওলাদার। পুলিশের অন্যতম শীর্ষ এ কর্মকর্তা নির্বাহী প্রধানের দায়িত্ব পাওয়ার পর বাস্তবতা বুঝতে পারছেন। নিজের মতো ব্যর্থতার বেশ কিছু কারণও খুঁজে পেয়েছেন তিনি। আগামীর সময়ের এ প্রতিবেদকের কাছে বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন ইসরাইল হাওলাদার, ‘আমাদের খেলোয়াড়দের ফিটনেসের ঘাটতি বাজেভাবে চোখে পড়েছে। আমরা যাদের বিপক্ষে খেলেছি, ফিটনেসের দিক থেকে তাদের ধারেকাছেও ছিল না আমাদের ছেলেরা।’

ইসরাইল যোগ করলেন, ‘এখন কাবাডি মেন্টাল ক্যালকুলেশনেরও গেম। এখানেও আমরা পিছিয়ে আছি। নতুন খেলোয়াড় উঠে আসার আমাদের কোনো পাইপলাইন নেই। পেছনে একটা গ্রুপ থাকবে যারা জাতীয় দলে কড়া নাড়তে থাকবে। সেই গ্রুপটাই আমাদের তৈরি হয়নি।’

ইসরাইল হাওলাদার দলের কোচদের সীমাবদ্ধতাকেও দায়ী করেছেন। পুরুষ দল শুরু থেকে অনুশীলন করেছে বাদশা মিয়ার কাছে। নতুন কমিটি এসে আব্দুল জলিলকেও বাদশার সঙ্গে দায়িত্ব দেয়। তবে এ দুই কোচের পারস্পরিক শ্রদ্ধাবোধ নেই। দুজনই ব্যস্ত থেকেছেন নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠায়। জাপানের বিপক্ষে ম্যাচ চলা অবস্থায় দুজনের মধ্যে হাতাহাতি বাদে সবই হয়েছে, যা ছিল ভীষণ দৃষ্টিকটু।

এসব চোখ এড়ায়নি ইসরাইল হাওলাদারেরও, ‘আমাদের কোচিং নিয়ে বড় সমস্যা আছে। যারা কোচিং করাচ্ছেন, তাদের আধুনিক কোনো সার্টিফিকেট নেই। আধুনিক কাবাডির সঙ্গে তাদের সেভাবে পরিচয় নেই। তৃণমূলেও আমাদের ভালোমানের কোচ ও রেফারির সংকট রয়েছে। তাদের পক্ষে আসলে সম্ভব হয় নয় ভালো কোচিং করানো। তাই আমাদের সবকিছুই নতুন করে শুরু করতে হবে।’

 

নাগোয়াকাবাডি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ