বুয়েনস এইরেসের মনুমেন্তাল
স্টেডিয়ামে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ শেষে বাঁধ ভাঙল আবেগের। তৈরি হলো আবেগ, অশ্রু
আর ভালোবাসার এক মহাকাব্য। বেনিনকে ৩-০ গোলে হারানোর পর ম্যাচ শেষে যখন বিদায়ী ভাষণ
দিচ্ছিলেন মেসি, তখন গ্যালারি ও মাঠজুড়ে বইছিল কান্নার রোল। ক্যামেরায় দেখা গেল, অঝোরে
কাঁদছেন এনসো ফার্নান্দেস। আবেগহীন বলে খ্যাত লিওনেল স্কালোনিও নিজেকে আর ধরে রাখতে
পারেননি।
এনসোর সেই কান্না থামেনি
মেসির বক্তব্যের শেষেও। ম্যাচ শেষে দেওয়া সাক্ষাৎকারে নিজের আবেগাপ্লুত এই তারকা বলেন,
‘খুবই আবেগঘন একটি দিন, সত্যি...