Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

আর্জেন্টিনা-উরুগুয়ে প্রীতি ম্যাচ

মেসিকে ছাড়াই একাদশ সাজানোর চ্যালেঞ্জে স্কালোনি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১৭:২১
শেয়ার করুন:
মেসিকে ছাড়াই একাদশ সাজানোর চ্যালেঞ্জে স্কালোনি

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচে শনিবার লা বোম্বোনেরায় উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়েই লিওনেল মেসিকে ছাড়া নতুন এক পথচলার শুরু হতে যাচ্ছে আর্জেন্টিনার। ম্যাচটি সামনে রেখে সম্ভাব্য একাদশ সাজাতে শুরু করেছেন কোচ লিওনেল স্কালোনি। তবে দল গঠন করতে গিয়ে বেশ কয়েকটি জায়গায় সিদ্ধান্তহীনতায় ভুগতে হচ্ছে তাকে। সবচেয়ে বড় প্রশ্ন গোলরক্ষক পজিশনে—এমিলিয়ানো মার্তিনেস নাকি হেরোনিমো রুলি? চোটের কারণে দলে নেই ক্রিস্তিয়ান রোমেরো ও লাওতারো মার্তিনেস। তাদের অনুপস্থিতিতে রক্ষণ ও আক্রমণেও নতুন সমন্বয় খুঁজতে হচ্ছে কোচকে।

গোলরক্ষক হিসেবে এমিলিয়ানো মার্তিনেসকে দলে রাখা হলেও এখনো পুরোপুরি চোটমুক্ত নন তিনি। গত অক্টোবরে চোয়ালের হাড় ভাঙার পর চলছে তার পুনর্বাসনপ্রক্রিয়া। ফলে একাদশে তার থাকা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সেক্ষেত্রে প্রথম পছন্দ হতে পারেন হেরোনিমো রুলি। রক্ষণভাগে ডান প্রান্তে আগুস্তিন গিয়াইয়ের খেলার সম্ভাবনা বেশি। দুই সেন্টারব্যাক হিসেবে দেখা যেতে পারে লিওনার্দো বালের্দি ও লিসান্দ্রো মার্তিনেসকে। বাঁ প্রান্তে নিকোলাস তাগিয়াফিকো ও ফাকুন্দো মেদিনার মধ্যে একজনকে বেছে নিতে হবে স্কালোনিকে।

মাঝমাঠে জায়গা অনেকটাই নিশ্চিত অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনসো ফের্নান্দেসের। তাদের সঙ্গে একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ে আছেন এজেকিয়েল পালাসিওস ও ভ্যালেন্তিন বারকো। দুজনের মধ্যে কাকে খেলাবেন তা নির্ভর করছে ম্যাচের পরিকল্পনা ও দলের প্রয়োজনে।

আক্রমণভাগে হুলিয়ান আলভারেস ও নিকোলাস পাসের খেলার সম্ভাবনা বেশি। কোমোর হয়ে খেলা পাসকে আলভারেসের ঠিক পেছনে অথবা কিছুটা ডান-বাঁ প্রান্তে খেলাতে পারেন স্কালোনি। আক্রমণের বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে আছেন থিয়াগো আলমাদা ও জিয়ানলুকা প্রেস্তিয়ানি। লাওতারো মার্তিনেস না থাকায় আলভারেসের সঙ্গে নতুন জুটি গড়তে হবে কোচকে। পাশাপাশি মেসিকে ছাড়াই আক্রমণভাগে নিজেদের নতুন পরিচয় খুঁজে নেওয়ার চ্যালেঞ্জও থাকবে আর্জেন্টিনার সামনে।

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

হেরোনিমো রুলি অথবা এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেস, আগুস্তিন গিয়াই, লিওনার্দো বালের্দি, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগিয়াফিকো অথবা ফাকুন্দো মেদিনা, এজেকিয়েল পালাসিওস অথবা ভ্যালেন্তিন বারকো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনসো ফের্নান্দেস, নিকোলাস পাস, হুলিয়ান আলভারেস ও থিয়াগো আলমাদা অথবা জিয়ানলুকা প্রেস্তিয়ানি।



আর্জেন্টিনা-উরুগুয়ে প্রীতি ম্যাচআর্জেন্টিনা ফুটবল দললিওনেল মেসিলিওনেল স্কালোনিমেসি পরবর্তী আর্জেন্টিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত