Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

লিওনেল স্কালোনি

মেসিকে ছাড়া একই ছন্দে খেলার প্রত্যয়

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:৩০
মেসিকে ছাড়া একই ছন্দে খেলার প্রত্যয়

২০২৬ বিশ্বকাপের পর প্রথম ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের পারফরম্যান্স, বিশ্বকাপের ফাইনালের পরের মানসিকতা এবং লিওনেল মেসির উত্তরসূরি খোঁজার চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা কথা বলেছেন কোচ লিওনেল স্কালোনি।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর দলের খেলোয়াড়দের সঙ্গে প্রথম বৈঠকের স্মৃতিচারণ করে স্কালোনি বলেন, ‘আমরা প্রথম যে আলোচনা করেছি, সেখানে আমি আমার মতামত জানিয়েছি। কাতারে জয়ের পর যেমন বলেছিলাম যে, “আমরা জিতেছি এবং আমাদের সামনে এগিয়ে যেতে হবে”; ঠিক তেমনি এবারও বলেছি— “ফলাফল যাই হোক না কেন, আমাদের প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেতে হবে”।’

আরও পড়ুন

মোস্তাফিজের খরুচে বোলিংয়ে হারল বাংলাদেশ

০১ অক্টোবর ২০২৬

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর দল কীভাবে মানিয়ে নেবে, সে বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন স্কালোনি। তিনি বলেন, ‘লিও এমন একজন খেলোয়াড় যার বিকল্প পাওয়া আসলে সম্ভব নয়। সে অনন্য। তবে এই দলটির একটি নিজস্ব পরিচয় রয়েছে। মাঠে যে-ই নামুক না কেন, আমাদের চ্যালেঞ্জ হলো বলের নিয়ন্ত্রণ এবং আক্রমণাত্মক মানসিকতা ধরে রাখা। এতে নতুনরাও বুঝতে পারবে আমরা কীভাবে খেলি।’

দলের অভিজ্ঞ ফুটবলারদের নিবেদন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কোচ বলেন, ‘আমি সবার পারফরম্যান্সেই খুশি। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে দলে আছে, তাদের মানসিকতা অসাধারণ। তারা চাইলে একটু ঢিলেমি করতে পারত, কিন্তু তারও পেশাদারিত্ব দেখিয়েছে। তরুণদের জন্য এটি সেরা উদাহরণ। যতদিন সিনিয়ররা এই মনোভাব ধরে রাখবে, ততোদিন অন্যদেরও লড়াইয়ে টিকে থাকতে হবে।’

আরও পড়ুন

বলিভিয়ার জালে আর্জেন্টিনার গোল উৎসব

০১ অক্টোবর ২০২৬

ম্যাচে নতুন বেশ কিছু খেলোয়াড়ের অভিষেক হওয়া প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘জাতীয় দলের হয়ে কাউকে অভিষেক করানোর অনুভূতিটাই আলাদা। এই জার্সি গায়ে জড়ানোর অর্থ এবং এর পেছনের পরিশ্রম খেলোয়াড়দের চোখেমুখেই দেখা যায়। তারা সৌভাগ্যবান। সঠিক সময়ে তাদের সুযোগ দেওয়াটা জরুরি ছিল এবং আমাদের জন্যও এটি একটি সম্মান।’

লিওনেল স্কালোনিলিওনেল মেসিআর্জেন্টিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক

    শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক