Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

এশিয়ান গেমস

মোস্তাফিজের খরুচে বোলিংয়ে হারল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৫
মোস্তাফিজের খরুচে বোলিংয়ে হারল বাংলাদেশ

এশিয়ান গেমসে স্বর্ণপদক পুনরুদ্ধারের লক্ষ্যও শেষ হয়ে গেল বাংলাদেশের। শুরুতে বাজে ব্যাটিং আর পরে নিয়ন্ত্রণহীন বোলিংয়ে একপ্রকার পাকিস্তানের হাতে জয় তুলে দিয়েছে লিটন দাসের দল। অন্যদিকে এশিয়ান গেমসের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ক্রিকেট ইভেন্টের ফাইনালে পৌঁছাল পাকিস্তান।

বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশ তোলে ৭ উইকেটে মাত্র ১১১ রান। ২৫ বলে সর্বোচ্চ ৪২ রান করেন তাওহীদ হৃদয়। এছাড়া কেউ বিশের ঘরেও যেতে পারেননি। রান তাড়ায় কঠিন উইকেটে মাত্র দুই ওভারের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়েছিল দলটি। তবে সাইম আইয়ুবের ঝড়ো ২১ রানের ইনিংস দলকে প্রাথমিক বিপর্যয় থেকে রক্ষা করে।

এরপর আব্দুল সামাদ (৩০) ও হাসান নওয়াজের (২৭) দায়িত্বশীল ব্যাটিং এবং অবিচ্ছিন্ন ৫৯ রানের দুর্দান্ত জুটির ওপর ভর করে জয় তুলে নেয় পাকিস্তান। ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল পাকিস্তানের ইনিংসের দশম ওভারটি। লেগ স্পিনার রিশাদ হোসেন বল হাতে দারুণ টার্ন আদায় করে পাকিস্তানি ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ তৈরি করলেও মোস্তাফিজুর রহমানের করা দশম ওভারে খেই হারায় বাংলাদেশ।

আরও পড়ুন

বলিভিয়ার জালে আর্জেন্টিনার গোল উৎসব

০১ অক্টোবর ২০২৬

ওই ওভারে আব্দুল সামাদ চারটি চার ও একটি ছক্কার সাহায্যে একাই নেন ২৩ রান। দুই ওভারে ৪১ রান খরচ করে মোস্তাফিজের সেই অফ-ডে’ই মূলত ম্যাচের ভাগ্য গড়ে দেয়, যা পুষিয়ে নেওয়ার মতো সুযোগ ছিল না বাংলাদেশের। এর আগে চতুর্থ ওভারেও সাইম আইয়ুবের হতে জোড়া ছক্কা হজম করে দেন ১৮ রান। অবশ্য সাইম আইয়ুবকে তিনিই আউট করেছেন। দুই ওভারে মোস্তাফিজের ৪১ রান খরচায় মুঠো থেকে জয় ফসকে যায়।

পাকিস্তান ৯ বল বাকি থাকতে ৬ উইকেটের জয়ে অন্তত রূপার পদক নিশ্চিত করেছে। আগামী শনিবার তারা স্বর্ণপদকের লড়াইয়ে মাঠে নামবে ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীদের বিপক্ষে। বাংলাদেশকেও এখন শনিবারের ব্রোঞ্জপদকের ম্যাচের প্রতিপক্ষ জানার অপেক্ষায় থাকতে হবে। করোগি স্পোর্টস পার্কে কিছুক্ষণ বাদেই শুরু হবে ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় সেমিফাইনাল।

এশিয়ান গেমসমোস্তাফিজুর রহমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক

    শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক