Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

চুক্তি নবায়ন

স্কালোনিকে আনুষ্ঠানিক প্রস্তাব দিল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮
স্কালোনিকে আনুষ্ঠানিক প্রস্তাব দিল আর্জেন্টিনা

আর্জেন্টিনা জাতীয় দলের সফলতম কোচ লিওনেল স্কালোনিকে দীর্ঘমেয়াদে ধরে রাখতে আনুষ্ঠানিকভাবে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বর্তমান চুক্তির মেয়াদ চলতি ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকায় তার ভবিষ্যৎ নিয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল। অবশেষে সমস্ত অনিশ্চয়তা কাটিয়ে তাকে ডাগ-আউটে ধরে রাখতে বড় অঙ্কের ও আকর্ষণীয় এক চুক্তির প্রস্তাব টেবিলে তুলেছে ফেডারেশন।

এএফএর পক্ষ থেকে স্কালোনিকে দুই বছরের একটি চুক্তি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পাশপাশি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ানোর একটি বিশেষ সুযোগও রাখা হয়েছে। এর আগে বর্তমান চুক্তি শেষেই দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন এই সফল কোচ। তবে বর্তমানে তার প্রতিনিধিদের সঙ্গে এএফএ কর্তৃপক্ষের আলোচনা ইতিবাচকভাবেই এগিয়ে চলেছে বলে জানিয়েছে ‘গোল ডটকম’।

আরও পড়ুন

মেসির শেষ নৃত্য উপভোগ করতে যাচ্ছি

২৩ সেপ্টেম্বর ২০২৬

আলোচনার বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিক গ্যাস্টন এদুল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, ‘এএফএ লিওনেল স্কালোনিকে চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছে। এটি ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত, যার সঙ্গে আরও দুই বছর বাড়ানোর সুযোগ রয়েছে। কোচের পক্ষ থেকে এখনো চূড়ান্ত কোনো জবাব আসেনি। তবে এএফএ আশাবাদী। দুই পক্ষের প্রতিনিধিরা আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং এটি একটি ভালো লক্ষণ।’

উল্লেখ্য, ২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে আর্জেন্টিনার ফুটবলে একের পর এক স্বর্ণালী অধ্যায় উপহার দিয়েছেন স্কালোনি। তার অধীনেই আলবিসেলেস্তারা দীর্ঘ খরা কাটিয়ে জিতেছে ২০২২ বিশ্বকাপ ও টানা দুটি কোপা আমেরিকা শিরোপা। সর্বশেষ ২০২৬ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। স্কালোনির চুক্তি নবায়নের বিষয়ে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ইএসপিএন আর্জেন্টিনাকে বলেন, ‘এ বিষয়ে আমার কোনো ধারণাই নেই। তবে সে যে সিদ্ধান্তই নিক না কেন, আমরা সবসময় তাকে সমর্থন করব।’

বিশ্বকাপজয়ী এই মাস্টারমাইন্ড শেষ পর্যন্ত এএফএর এই নতুন প্রস্তাব গ্রহণ করে ২০৩০ পর্যন্ত আলবিসেলেস্তাদের সঙ্গেই থাকেন কি না, এখন সেটিরই অপেক্ষায় পুরো আর্জেন্টাইন ফুটবল অঙ্গন।

লিওনেল স্কালোনিচুক্তি নবায়নআর্জেন্টিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    মুক্তির আগেই ‘রাকা’ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আল্লু অর্জুন-অ্যাটলি

    মুক্তির আগেই ‘রাকা’ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আল্লু অর্জুন-অ্যাটলি

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা