Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫১
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো

সংগৃহীত ছবি

আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসির অধ্যায় প্রায় শেষ। বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন এই মহাতারকা। এরই মধ্যে মেসিকে ছাড়া ভবিষ্যৎ দল নিয়ে ভাবতে শুরু করেছেন কোচ লিওনেল স্কালোনির কোচিং স্টাফও। মেসির বিদায়ের পর দলের নতুন অধিনায়কের নাম জানিয়ে দিয়েছেন স্কালোনি। তিনি নিশ্চিত করেছেন মেসির পর আর্জেন্টিনার অধিনায়কের আর্মব্যান্ড উঠবে ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোর হাতে।

আর্জেন্টিনার জাতীয় দলের অনুশীলন কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘অধিনায়ক হবেন রোমেরো। মেসি ও নিকোলাস ওতামেন্দির পর সে এমনিতেই তৃতীয় অধিনায়ক ছিল। এমিলিয়ানো মার্তিনেসও আর্মব্যান্ড পরতে পারে। রদ্রিগো দি পল কিংবা লাউতারো মার্তিনেসও পরতে পারে। তবে রোমেরোই সঠিক ব্যক্তি।’

এর মাধ্যমে এত দিন ধরে চলা আলোচনারও অবসান ঘটালেন স্কালোনি। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারের নেতৃত্বগুণের ওপর আস্থা রয়েছে আর্জেন্টিনা কোচের। রক্ষণভাগ থেকেই দলকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রোমেরোর রয়েছে বলে মনে করেন তিনি।

তবে ২০২৭ সালেও স্কালোনি আর্জেন্টিনার কোচ থাকবেন কি না সেটি এখনো নিশ্চিত নয়। তাই ভবিষ্যতে অধিনায়কত্বের সিদ্ধান্ত বদলাতেও পারে। তবে স্কালোনির বর্তমান পরিকল্পনায় মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক রোমেরোই।

এর আগে আর্জেন্টিনার হয়ে তিন ম্যাচে অধিনায়কত্ব করেছেন রোমেরো। ২০২৫ সালে বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ১-০ জয়ের ম্যাচে প্রথমবার আর্মব্যান্ড পরেন তিনি। একই বছর অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলের জয়ের প্রীতি ম্যাচেও নেতৃত্ব দেন। ২০২৬ বিশ্বকাপের আগে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়েও আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন রোমেরো। অর্থাৎ যে কয়টি ম্যাচে তিনি নেতৃত্ব দিয়েছেন সবকটিতেই সফল হয়েছেন।

ক্রিস্তিয়ান রোমেরোলিওনেল মেসিলিওনেল স্কালোনিআর্জেন্টিনা অধিনায়ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা