অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো। প্রাথমিকভাবে চোটটি গুরুতর মনে না হলেও মঙ্গল ও বুধবারের মধ্যে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে।উদ্বেগের কারণ হলো, এই আঘাতটি ঠিক সেই হাঁটুতেই লেগেছে যেখানে টটেনহ্যামের হয়ে প্রিমিয়ার লিগের এক ম্যাচে লেটারাল লিগামেন্টে মোচড় খেয়েছিলেন এই ডিফেন্ডার। তবে প্রাথমিক দৃষ্টিতে চোটটি মারাত্মক নয় বলেই মনে হচ্ছে, যদিও বেঞ্চে থাকাকালীন আক্রান্ত স্থানে বরফ লাগাতে দেখা গেছে তাকে। আর ঝুঁকি এড়াতে...