ময়মনসিংহের নান্দাইলে আকস্মিক ঝোড়ো বাতাসে লণ্ডভণ্ড জনপদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল ৩টার দিকে শুরু হওয়া ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক গাছ উপড়ে পড়েছে। উড়ে গেছে বহু ঘরবাড়ির টিনের চাল। কোথাও বসতঘরের ওপর গাছ পড়ে ঘর বিধ্বস্ত হয়েছে। আবার কোথাও বৈদ্যুতিক খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ে উপজেলার সিংরইল, মুশুল্লী, বীর বেতাগৈর, আচারগাঁও, জাহাঙ্গীরপুর ও গাংগাইল ইউনিয়ন এবং নান্দাইল পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি বসতঘর ক্ষত...