মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের তৃতীয় দিনে ব্যাট হাতে দাপট দেখিয়েছে ময়মনসিংহ। দিন শেষে ৯ উইকেটে ৩১৫ রান তুলেছে দলটি। সেঞ্চুরির দেখা পেয়েছেন মো. আল আমিন জুনিয়র।
খুলনায় স্বাগতিকদের বিপক্ষে প্রথম ইনিংসে ১০৮ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েছিল ময়মনসিংহ। তবে দ্বিতীয় ইনিংসে আল আমিনের অসাধারণ ব্যাটিংয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা।
১৮৫ বলে ১০২ রানের ইনিংস খেলেন তিনি। মো. আবদুল মজিদের ব্যাট থেকে এসেছে ৫৯ রান। খুলনার হয়ে ৪ উইকেট নিয়েছেন শেখ পারভেজ জীবন। সব মিলিয়ে ময়মনসিংহের লিড দাঁড়িয়েছে ১৩৫ রানে।



