স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালের সামনে ও আশপাশে নতুন করে কোনো ক্লিনিকের অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। এই কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে।’মন্ত্রী জানিয়েছেন, যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন রয়েছে, যথাযথভাবে নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা না করলে সেগুলো বন্ধ করে দেওয়া হবে।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিক...