Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

মর্নিং-স্টার

মর্নিং স্টার
মর্নিং স্টার
পাকিস্তানকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। টস হেরে আগে ব্যাটিং করে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ফারজানা ইয়াসমিন। ৪ ওভার বোলিং করে ১৯ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তিনি। তার নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণেই চাপে পড়ে পাকিস্তানি ব্যাটাররা। আগামী ১৬ অক্টোবর শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
ক্রিকেট•৩ ঘণ্টা আগে
মর্নিং স্টার
মর্নিং স্টার
পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে ৮ উইকেটে ১২৬ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। জবাবে ৫৬ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল লঙ্কানরা। কিন্তু ওপেনার সঞ্জনা কাভিন্দু ডি সিলভার কাছেই হেরে বসল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ৫৯ বলে ১৩ বাউন্ডারি ২ ছক্কায় ৯০ রানে অপরাজিত থাকেন তিনি। ১৭ বছরের এই তরুণীর ব্যাটে ভর করে ৫ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় পায় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২১ রানে ২ উইকেট নেন তিথি দাস। এর আগে ব্যাট হাতে ৩৬ বলে ৫০ করেছিলেন বাংলাদেশ...
খেলা•৩ দিন আগে
মর্নিং স্টার
মর্নিং স্টার
নিকো পাসকে বলা হচ্ছে মেসির পর আর্জেন্টিনার সম্ভাব্য নাম্বার টেন। মেসির ছায়ায় বেড়ে ওঠা এই তরুণ এরই মধ্যে জাতীয় দলে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন। গতকালও বেনিনের বিপক্ষে মেসির অ্যাসিস্ট থেকে গোল করে সেই আলোচনাকে আরও জোরালো করেছেন পাস। টানা তিনটি ম্যাচে আলবিসেলেস্তের হয়ে গোল করলেন তিনি। সৃজনশীলতা, বল নিয়ন্ত্রণ ও আক্রমণভাগে প্রভাব রাখার ক্ষমতায় পাসের মধ্যে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ১০ নম্বর পজিশনের ছাপ দেখা যাচ্ছে। মেসির উত্তরসূরি হওয়া সহজ নয়, তবে পাসের বয়স ও প্রতিভা তাকে সেই সম্ভাবনার...
খেলা•৪ দিন আগে
মর্নিং স্টার
মর্নিং স্টার
এক যুগ পর ভাঙল ক্রিস গেইলের সেই অবিশ্বাস্য রেকর্ড। দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস গড়লেন নতুন ইতিহাস। ১৮৮ রানের ইনিংস খেলে গেইলকে ছাড়িয়ে পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন রেকর্ড এখন তার। ২০১৩ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে অপরাজিত ১৭৫ রান করেছিলেন গেইল। ব্লুমফন্টেইনে সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে নাইটসের বিপক্ষে টাইটানসের হয়ে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রান করেন প্রিটোরিয়াস। মাত্র ২৪ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। এরপর আর ১৬ বল খেলেই পৌঁছে যান সেঞ্চুরি...
ক্রিকেট•৮ দিন আগে
মর্নিং স্টার
মর্নিং স্টার
ত্রিদেশীয় সিরিজের শুরুটা দারুণভাবেই করল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দল। গ্রুপ পর্বে পাকিস্তানের মেয়েদের ৩০ রানে হারিয়েছে তারা। ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১১৭ রান। জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ৮৭ রান করে স্বাগতিকরা। ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন নিশিতা আক্তার নিশি। ২৩ রানের পাশাপাশি ৪ ওভার বোলিং করে ১৬ রানে দুই উইকেট নিয়েছেন তিনি। ৩৪ রান করে দলের সর্বোচ্চ স্কোরার সাদিয়া আক্তার। একটি করে উইকেট নেন ফারজান ইয়াসিন, আফরিন খান ও অদ্রিতা নওশিন।  
ক্রিকেট•৯ দিন আগে
মর্নিং স্টার
মর্নিং স্টার
আসিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে গোলবন্যায় ভাসিয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া। ৯-২ গোলে জয়ের ম্যাচে একাই ৫ গোল করেছেন মিচেল লি বেকার। ৪ গোল এসেছে প্রথমার্ধে, একটি গোল এসেছে পরের হাফে। ম্যাচের ১১ মিনিটে বেকারের গোলে লিড নেয় ইন্দোনেশিয়া। এরপর ২০ ও ৩৭ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। হাফ টাইমের ঠিক আগে ৪২ মিনিটে নিজের চতুর্থ গোল পান বেকার। ম্যাচের শেষভাগে ৯৭তম মিনিটে নিজের পঞ্চম গোলের দেখা পান বেকার।  
ফুটবল•১০ দিন আগে
মর্নিং স্টার
মর্নিং স্টার
প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছে অস্ট্রেলিয়া। হোয়াইটওয়াশ বাঁচাতে মাঠে নেমে অ্যালেক্স ক্যারির ৭৪ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ৩২২ রানের বড় সংগ্রহ পেয়েছে অজিরা। ৪টি চার ও ২ ছক্কায় ৮৮ বলে এই রান করেছেন ক্যারি। অজিদের ইনিংসে আরেকটি ফিফটি পেয়েছেন ওপেনার মিচেল মার্শ। ৪২ বলে ৫৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ৪৮ রান এসেছে অলিভার পেকের ব্যাট থেকে। বল হাতে দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার কোরবিন বস। ৯ ওভার বোলিং করে ৬০ রানে ৪ উইকেট নিয়েছেন এই পেসার।
ক্রিকেট•১১ দিন আগে
মর্নিং স্টার
মর্নিং স্টার
১১ বছর বয়সেই দাবার ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ কিশোরী বোধনা শিবানন্দন। বিশ্বের সর্বকনিষ্ঠ নারী গ্র্যান্ডমাস্টার হয়েছে সে। মাত্র পাঁচ বছর বয়সে বাড়িতে থাকা একটি দাবার বোর্ড দেখে এই খেলাটির প্রতি আগ্রহ তৈরি হয় বোধনার। পরে ইউটিউবের ভিডিও দেখে নিজেই দাবা শেখা শুরু করে। উত্তর-পশ্চিম লন্ডনে বেড়ে ওঠা বোধনা ২০২৬ সালের দাবা অলিম্পিয়াডে নিজের তৃতীয় ও শেষ নারী গ্র্যান্ডমাস্টার নর্ম পূরণ করে। আন্তর্জাতিক দাবা ফেডারেশন (ফিদে) আনুষ্ঠানিকভাবে তার এ অর্জন নিশ্চিত করেছে।
অন্যান্য•১২ দিন আগে
মর্নিং স্টার
মর্নিং স্টার
নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে পর্তুগাল। তবে ম্যাচে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন গনসালো রামোস। ক্রিস্তিয়ানো রোনালদোকে একাদশের বাইরে রেখে রামোসকে আক্রমণভাগে খেলান কোচ জর্জ জেসুস। পর্তুগালের প্রথম গোলটি করেন জোয়াও ফেলিক্স। পরে আর্লিং হলান্ডের গোলে ম্যাচে সমতা ফেরে। তার কিছুক্ষণ পরই গোল করে দলকে আবারও এগিয়ে দেন রামোস। এ ছাড়া তার আরও একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। রামোসকে তুলে না নিয়ে ম্যাচের শেষ পর্যন্ত তার ওপর আস্থা রাখেন কোচ। রোনালদোর অনুপস্থিতিতে রামোসের এ পারফরম্যান্স পর্তুগা...
খেলা•১৩ দিন আগে
মর্নিং স্টার
মর্নিং স্টার
তার ক্যারিয়ার সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। এই মৌসুমে দৌড়েছিলেন সর্বোচ্চ ১০.২৬ সেকেন্ড গতিতে। গত জুলাইয়ে গ্লাসগো কমনওয়েলথ গেমসে দৌড় শেষ করেছিলেন ১০.৩৯ সেকেন্ডে। অথচ বৃহস্পতিবার এশিয়ান গেমসে ট্র্যাকে নেমে এর কোনোটিই ছুঁতে অথবা পেছনে ফেলতে পারেননি বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। তারপরও তিনি পৌঁছে গেছেন ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে। নাগোয়া সিটি মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে পঞ্চম হিটে ১০.৪৯ সেকেন্ডে দৌড় শেষ করে চতুর্থ হন তিনি। টাইমিংয়ের দিক থেকে সেরা ২৪-এ থাকায় আজ সেমিফাইনালে লড়তে পার...
অন্যান্য•১৭ দিন আগে
মর্নিং স্টার
মর্নিং স্টার
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে নতুন মাইলফলক গড়েছেন ইংল্যান্ডের জো রুট। ম্যাচে ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। এর মাধ্যমেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রান পূর্ণ করেন এই ইংলিশ ব্যাটার। ৫২১তম ইনিংসে এই কীর্তি গড়েন রুট, পেছনে ফেলেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। শচীন ৫২২ ইনিংসে ২৩ হাজার রান পূর্ণ করেছিলেন। ফলে এই মাইলফলকে দ্রুততম ব্যাটারদের তালিকায় রুট এখন দ্বিতীয়। তার ওপরে আছেন ভারতের বিরাট কোহলি, যিনি ৪৯০ ইনিংসে ২৩ হাজার রান করেছিলেন। রুট এই কীর্তি গড়া অষ্টম ব্যাটার এবং প্রথম ইংলিশ ক্রিকেটার।
ক্রিকেট•১৮ দিন আগে
মর্নিং স্টার
মর্নিং স্টার
এশিয়ান গেমস বক্সিং ৫৫ কেজি ওজন শ্রেণির প্রিলিমিনারি রাউন্ডে ভুটানের মিগমা দরজিকে ৫-০ ব্যবধানে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন বাংলাদেশের বক্সার উৎসব আহমেদ। কাল প্রি-কোয়ার্টার ফাইনালের খেলা। ভুটানের প্রতিপক্ষকে হারিয়ে বাংলাদেশি বক্সার বেশ উজ্জীবিত। তিনি নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘এ জয়ের পেছনে আছে অনেক কষ্ট, ত্যাগ, পরিশ্রম ও হাল না ছাড়ার গল্প। সামনে আরও বড় লড়াই, বড় স্বপ্ন।’ নিশ্চতভাবেই স্বপ্নটা পদক জয়ের। তবে এখন থেকে গেমসে কঠিন প্রতিপক্ষের সঙ্গে লড়তে হবে। এ লড়াইয়ে জিতলেই ১৯৮৬ গেমসে করা মোশার...
অন্যান্য•১৯ দিন আগে
মর্নিং স্টার
মর্নিং স্টার
ফ্রেঞ্চ লিগে মার্শেইকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি। ৬৬ মিনিটে গোল করে পিএসজিকে এগিয়ে দেন বদলি নামা ফেরান তোরেস। ছয় মিনিট পরই অ্যাঞ্জেল গোমেসের গোলে সমতায় ফেরে মার্শেই। তবে ৭৫ মিনিটে মার্কিনিয়োসের গোল জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। পিএসজিতে ছয় ম্যাচে গোলমুখে সাত শট নিয়ে সাতটিই গোল করলেন তোরেস! ৩২৫ মিনিট মাঠে থেকে গোল করেছেন প্রতি ৪৭ মিনিটে একটি করে। পিএসজিতে দুর্দান্ত শুরুর বিচারে তোরেসের চেয়ে এগিয়ে আছেন শুধু  জ্লাতান ইব্রাহিমোভিচ। প্রথম ছয় ম্যাচে তার গোল ছিল আটটি।
ফুটবল•২০ দিন আগে
মর্নিং স্টার
মর্নিং স্টার
রোমার বিপক্ষে দুর্দান্ত ছন্দে ছিলেন ইন্টার মিলানের অধিনায়ক লাউতারো মার্তিনেস। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে ছিল ইন্টার। দুই গোলই করেন রোমার মানু কোনে। বিরতির পর ঘুরে দাঁড়ানোর কাজটা শুরু করেন লাউতারো। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে ব্যবধান কমান আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। এরপর ৭৯ মিনিটে আবারও গোল করে ইন্টারকে সমতায় ফেরান তিনি। ফলে তার জোড়া গোলে রোমার মাঠ থেকে ২-২ গোলে ড্র নিয়ে ফেরে ইন্টার। চলতি সিরি আ মৌসুমে পাঁচ ম্যাচে লাউতারোর গোলসংখ্যা দাঁড়িয়েছে চারটিতে।
খেলা•২১ দিন আগে
মর্নিং স্টার
মর্নিং স্টার
হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ঝড় তুলেছেন ট্রাভিস হেড। আগের ম্যাচে মাত্র ৪ রানে থেমে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনার এবার খেলেছেন ৮৪ বলে ১১২ রানের দুর্দান্ত ইনিংস। শুরু থেকেই আগ্রাসী ছিলেন হেড। ব্র্যাড ইভান্সকে প্রথম বলেই চার মেরে রানের খাতা খোলেন তিনি। ৩২ বলে ফিফটি পূর্ণ করার পর সেঞ্চুরির পথে আরও বিধ্বংসী হয়ে ওঠেন এই বাঁহাতি ব্যাটার। হেডের ইনিংসে ছিল ১৫টি চার ও ৩টি ছক্কা। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার ২০তম শতক। তার ব্যাটে ভর করে ৩৫৬ রান সংগ্রহ করে অস্...
খেলা•২৩ দিন আগে
মর্নিং স্টার
মর্নিং স্টার
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে ঝড় তুলেছেন পাকিস্তানের তরুণ ওপেনার মায সাদাকাত। বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে মাত্র ৪৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৪৯ বলে ১১২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ২১ বছর বয়সী এই ব্যাটার। তার ইনিংসে ছিল ৯টি চার ও ৮টি ছক্কা। সাদাকাতের ব্যাটে ভর করে ১৪৫ রানের লক্ষ্য মাত্র ১৪.১ ওভারে এক উইকেট হারিয়ে পেরিয়ে যায় জামাইকা কিংসমেন। এই সেঞ্চুরির মাধ্যমে সিপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শতরান করা ব্যাটার হওয়ার কীর্তি গড়েছেন সাদকাত।
ক্রিকেট•২৪ দিন আগে
মর্নিং স্টার
মর্নিং স্টার
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৪২ বলে সেঞ্চুরি পেয়েছেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। ৪৯ বলে অপরাজিত ১১৪ রানের বিধ্বংসী ইনিংসটি ছিল ১০টি চার ও ১৬টি ছক্কায় গড়া। ব্রুকের ইনিংসটি ফিল সল্টের ৩৯ বলে সেঞ্চুরির পরই ইংল্যান্ডের জার্সিতে টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম। সেঞ্চুরির পর ব্রুক জানিয়েছেন, ব্যাটিংয়ে নামার আগে সদ্য নিয়োগ পাওয়া ইংল্যান্ড দলের মেন্টর কেভিন পিটারসেনের ব্যাটিংয়ের হাইলাইটস দেখেছিলেন তিনি। বিভিন্ন ধরনের পিচের আচরণ কীভাবে বুঝতে হয়, পিচে নিজের দক্ষতা কাজে লাগিয়ে কী...
ক্রিকেট•২৫ দিন আগে
মর্নিং স্টার
মর্নিং স্টার
কাউন্টিতে নিজের দ্বিতীয় ম্যাচে ল্যাংকাশায়ারের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের পেসার খালেদ আহমেদ ১৫.৫ ওভারে ৪২ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। তার বোলিং তোপে চা বিরতির আগে ১৬১ রানে গুটিয়ে গেছে ল্যাংকাশায়ার। ক্যান্টারবেরির সেন্ট লরেন্স গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিং নিয়েছিল কেন্ট। খালেদের প্রথম শিকার কিটন জেনিংস। পরের ওভারেই শূন্য রানে রকি ফ্লিনটফকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন খালেদ। ৩৭ রান করা ম্যাথু হার্টসকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন তিনি। ম্যাচের ৫৯তম ওভারে জোড়া আঘাত হানেন খালেদ। মাইকেল স্টানলি ও অ্যান্ডার...
ক্রিকেট•এক মাস আগে
মর্নিং স্টার
মর্নিং স্টার
টানা দুই টেস্ট হেরে নজিরবিহীনভাবে সাত ক্রিকেটার ছাঁটাই করেছিল পাকিস্তান। সালমান আলি আগা তাদের অন্যতম। টেস্ট সিরিজের মাঝপথে দেশে ফিরে পাকিস্তানের ঘরোয়া প্রেসিডেন্টস ট্রফিতে মাঠে নামেন সালমান। সেখানেই কিংসমেন একাডেমির হয়ে গতকাল করলেন ট্রিপল সেঞ্চুরি। অ্যাবোটাবাদ ক্রিকেট স্টেডিয়ামে মারখোর আইটি সলিউশনের বিপক্ষে ৩৩৬ বলে ৩০০ রানে অপরাজিত ছিলেন এ ব্যাটার। ১২৭ বলে সেঞ্চুরি আর ২৭৬ বলে করেন ২০০। পরের ১০০ করেছেন মাত্র ৬০ বলে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই প্রথম ট্রিপল সেঞ্চুরি সালমানের। ২৩তম পাকিস্তানি...
ক্রিকেট•এক মাস আগে
মর্নিং স্টার
মর্নিং স্টার
এক ম্যাচ জিতেই সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’ দল। দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ ভাসিয়ে নিয়েছে বৃষ্টি। পচেফস্ট্রমে সিরিজের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। টসে হেরে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল অলআউট হয় ১৮২ রানে। রিশাদ হোসেন নেন ৪ উইকেট, ৩ উইকেট আলিস আল ইসলামের। রিশাদের বলে তিনজন হয়েছেন লেগবিফোর উইকেট, একজন বোল্ড। ১০ ওভারে ১ মেডেনসহ ৪৫ রানে ৪ শিকার এই লেগস্পিনারের।
ক্রিকেট•এক মাস আগে