মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

একই টেস্টে সেঞ্চুরির পর ইনিংসে ৭ উইকেট! টেস্টের ১৫০ বছরের ইতিহাসেই এমন কীর্তি ছিল পাঁচটি। গতকাল সেই তালিকায় নাম লেখালেন উইয়ান মুল্ডার। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে ১৭৮ বলে ১২ বাউন্ডারি ২ ছক্কায় ১০০ রান করেছিলেন এই অলরাউন্ডার। এরপর বল হাতে ১১ ওভারে ৩১ রানে নেন ৭ উইকেট। ম্যাচসেরার পুরস্কারটাও তাই মুল্ডারের। একই টেস্টে সেঞ্চুরির পর ৭ উইকেট এর আগে ছিল জ্যাক গ্রেগরি, ইয়ান বোথাম, রবিচন্দ্রন অশ্বিন ও নাসির খানের। একমাত্র অলরাউন্ডার হিসেবে এই কীর্তি দুবার করেছেন ইংলিশ কিংবদন্তি ইয়ান বোথাম (১৯৭৮ ও ১৯৮০ সালে)।



