মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

জাতীয় দলে শুধু টি-টোয়েন্টিতেই দেখা যায় নাসুম আহমেদকে। ওয়ানডেতেও নিয়মিত নন। তবে ঘরোয়া ক্রিকেটে নিজের বোলিং ক্যারিশমা দেখিয়ে চলেছেন এই বাঁহাতি স্পিনার। এবারের জাতীয় লিগে প্রতি ইনিংসেই সিলেট বিভাগের হয়ে সফল এই বোলার। রবিবার চট্টগ্রাম বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের দ্বিতীয় ৫ উইকেট শিকার করেছেন। চলতি আসরে প্রথম ম্যাচে ৬, দ্বিতীয় ম্যাচে ৮, তৃতীয় ম্যাচে এক ইনিংসে ৩ ও চলমান চতুর্থ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন নাসুম। চার ম্যাচে ২৬ উইকেট নিয়ে টেস্টে বাঁহাতি স্পিনারের অভাবে নিজেকে প্রস্তুত রাখার বার্তা দিয়েছেন তিনি।



