মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ঋষভ পন্ত খেললেন ১৫৩ বলে ১০ বাউন্ডারি ৬ ছক্কায় ১২৮ রানের ইনিংস। ৯৫ রানে গ্লেন ফিলিপসকে রিভার্স সুইপে চার হাঁকানোর পর লং-অফ দিয়ে ছক্কা মেরে টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পূর্ণ করেন। এই ৯টি টেস্ট সেঞ্চুরির ৭টিই এসেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মাটিতে। ছক্কার হিসাবেও অনন্য পৌঁছেছেন পন্ত। টেস্টে তার ছক্কা ১০৮টি। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ ছক্কা মারা ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। ১৩৮ ছক্কা নিয়ে তার সামনে শুধু ইংল্যান্ডের বেন স্টোকস।



