মর্নিং স্টার

ফরাসি ক্লাব লেঁসকে তাদের মাঠে ৯-১ গোলে বিধ্বস্ত করে সেস্ক ফ্যাব্রেগাসের কোমো। চ্যাম্পিয়নস লিগে প্রথম দল হিসেবে প্রতিপক্ষের মাঠে ৯ গোলের রেকর্ড গড়ল কোমো। হ্যাটট্রিক করেন গ্রিসের স্ট্রাইকার তাসোস দুভিকাস। তবে এক গোল ও দুটি অ্যাসিস্টে জয়ের অন্যতম নায়ক নিকো পাস। এ ছাড়া রিয়াল মাদ্রিদ দুবার পিছিয়ে পড়েও এইকে অ্যাথেন্সকে হারিয়েছে ৩-২ ব্যবধানে। জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে দুবার সমতা ফেরানোর পর ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে ফেদে ভালভার্দের গোলার মতো শটে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। চ্যাম্পিয়নস লিগের অন্য ম্যাচে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়ে চমকে দিয়েছে ফেনারবাচে।



