মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন বিরাট কোহলির। এজন্য গতকাল ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দরকার ছিল ১ রান। বিরাট কোহলি আউট হন ৭ রান করে। কিউইদের বিপক্ষে ৩৮ ম্যাচে তার রান ১৯৭৭। এতদিন রেকর্ডটা ছিল অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের। ৫১ ম্যাচে তার রান ১৯৭১। শুরুতে ব্যাটিংয়ে নেমে ৪১ ওভারে মাত্র ১৩৪ রানে গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। ৪ উইকেট নিয়েছেন গুরনুর ব্রার। জবাবে ২৬ ওভারে ৭ উইকেটে ১১৩ করেছিল ভারত। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪ রানের জয় পায় শুভমান গিলের দল।



