মর্নিং স্টার

ইনজামুল মোস্তাকিমের একমাত্র গোলে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই পর্বে ম্যাকাওকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। আরব আমিরাতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পর ৫৫ মিনিটে জয়সূচক গোলটি করেন মোস্তাকিম। এ নিয়ে বাছাই পর্বে দ্বিতীয় জয় পেল লাল-সবুজের যুবারা। প্রথম ম্যাচে সিরিয়ার কাছে ৫-১ গোলে হারের পর ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় তারা। এবার মোস্তাকিমের গোলে ম্যাকাওকে হারিয়ে মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে নিজেদের অবস্থান শক্ত করেছে দলটি।



