মর্নিং স্টার

৭০ রানেই নেই দলের ৫ উইকেট। ওয়েলিংটনে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে খাদের কিনারা থেকে তুলে এনেছেন হেনরি নিকলস। ১৪ চারে সাজানো ২২১ বলে ১১৩ রানের দুর্দান্ত এক ইনিংসের সুবাদেই প্রথম দিনের খেলা শেষে ৫ উইকেটে ২৪৩ রান তুলেছে কিউইরা। এই মাঠে এটি নিকলসের পঞ্চম সেঞ্চুরি। এই মাঠে কেইন উইলিয়ামসন ও মার্টিন ক্রোর সঙ্গে তিনিও এখনো সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির মালিক। তার সঙ্গী হিসেবে ক্রিজে আছেন গ্লেন ফিলিপস। ১৮২ বলে ৯৪ রান করে সেঞ্চুরির খুব কাছে আছেন তিনিও।



