মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

সৈয়দ মুশতাক আলি ট্রফিতে তামিলনাড়ুর বিপক্ষে ব্যাট হাতে ঝড় তোলেন প্রিয়াংশু আর্য। মাত্র ৬৮ বলে ৭ চার ও ১৯ ছক্কায় ১৮১ রান করে সাজঘরে ফেরেন ২৫ বছর বয়সী প্রিয়াংশু। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। গত মাসে সিএসএ প্রো২০ কাপে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রান করে নতুন রেকর্ড গড়েছিলেন লুয়ান ডি প্রিটোরিয়াস। তার ইনিংসে ছিল ১৫টি চার ও ১৩টি ছক্কা। এর আগে ২০১৩ সালে আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করে রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন গেইল। সেই ইনিংসে ১৩ চারের পাশাপাশি ১৭টি ছক্কা মেরেছিলেন ক্যারিবীয় কিংবদন্তি।



