মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

ভারতের যুব দলে অভিষেকের পর থেকেই যেন বাবাকে মনে করিয়ে দিচ্ছেন তিনি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আবারও দেখা গেল তার বিধ্বংসী রূপ। এশিয়া কাপের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন সাবেক ভারতীয় ব্যাটার বীরেন্দর শেবাগের ছেলে আর্যবীর শেবাগ। ওমানের মাঠে আমিরাতের বিপক্ষে ১৬৮ বল খেলে ১৭ চার ও ৭ ছক্কায় সাজানো এই ইনিংসে করেন ১৬০ রান। এর আগে এবারের টুর্নামেন্টে নেপালের বিপক্ষে ৫২ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত ছিলেন আর্যবীর। ভারতের ৩০৯ রানের জবাবে ২৩৯-এ গুটিয়ে আরব আমিরাত হারে ৭০ রানে।



