মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

এনসিএল দ্বিতীয় একাদশের ফাইনালের প্রথম দিনই বল হাতে আলো ছড়িয়েছেন ঢাকা দ্বিতীয় একাদশের স্পিনার ইয়াসিন হোসেন। তার বিধ্বংসী বোলিংয়ে খুলনার ইনিংস থেমেছে মাত্র ১৩৭ রানে। ২১.২ ওভারে ৭টি মেডেনসহ ৪৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন ইয়াসিন। শুরু থেকেই খুলনার ব্যাটিং লাইনআপকে চাপে রাখেন তিনি। তার বোলিং তোপে মাত্র ৪৯ রানেই ৬ উইকেট হারায় খুলনা। শেষ পর্যন্ত সিয়াম হোসেন দিপুর ৫৯ রানের ইনিংসেও বড় সংগ্রহ পায়নি দলটি। ফাইনালের প্রথম দিনই ৫ উইকেট নিয়ে ঢাকাকে চালকের আসনে বসিয়েছেন ইয়াসিন।



