মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

ইউরোপা লিগে চেক রিপাবলিকের ক্লাব স্পার্তা প্রাহাকে ৩-১ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব বোর্নমাউথ। ম্যাচের ৯০ মিনিটে দলের তৃতীয় গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রায়ান। এই গোলের পর জাতীয় দলকে বিদায় বলা ক্রিস্তিয়ানো রোনালদোর সেই আইকনিক ‘সিউ’ উদযাপন করেছেন ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড। দলের হয়ে অন্য দুটি গোল করেছেন টাইলার অ্যাডামস ও এভানিলসন। এই জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ইউরোপা লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে বোর্নমাউথ। স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগোকে ২-০ গোলে হারিয়েছে বেলজিয়ামের ক্লাব রয়্যাল ইউনিয়ন সেন্ট গিলোসে। ইউনিয়নের হয়ে দুটি গোলই করেছেন সুইডিস মিডফিল্ডার বেসফোর্ত জেনেলি।



