মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

নিখিল চৌধুরীর জন্ম দিল্লিতে। একসময় খেলেছেন ভারতের ঘরোয়া ক্রিকেটে। ভারতীয় অধিনায়ক শুবমান গিল ছিলেন তার সতীর্থ। করোনার সময় অস্ট্রেলিয়ায় আটকে পড়া নিখিল হাল ছাড়েননি। অস্ট্রেলিয়ার ক্লাব ও ঘরোয়া ক্রিকেট খেলে সুযোগ পান জাতীয় দলেও। গতকাল মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে তার অলরাউন্ড পারফরম্যান্সে শেষ ওভারের রোমাঞ্চে ৩ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের দেওয়া ১৮৮ রানের লক্ষ্য ১ বল হাতে রেখেই পেরিয়ে যায় তারা। ৩৮ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন চৌধুরী। পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।



