বরাবর
প্রশাসক, রাজশাহী সিটি করপোরেশন
রাজশাহী নগরবাসী বহুদিন ধরে শুনে আসছিলেন— চারটি ফ্লাইওভার হবে। যানজট কমবে, জীবন হবে সহজ, গাড়ি চলবে বাতাসের বেগে। কিন্তু বাস্তবতা হলো, ফ্লাইওভারগুলো এখন অনেকটা সেই দূরের আত্মীয়ের মতো শুধু আসব আসব বলেন। দুই বছর পার হয়ে গেছে, কোটি কোটি টাকা ব্যয় হয়েছে; কিন্তু ফ্লাইওভারগুলো এখনো মানুষের কল্পনার ওপর দিয়েই চলাচল করছে। বাস্তবে চালু হয়নি একটিও।
রাজশাহী সিটি করপোরেশনের মানুষ এখন বুঝতে শিখেছে, ফ্লাইওভার আসলে যানজট কমানোর জন্য নয়, ধৈর্য পরীক্ষার জন্য নির্মিত হ...