Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সি ট্রাক-ট্রলার চললেও বন্ধ ফেরি, ক্ষুব্ধ যাত্রীরা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০০:৩৩
সি ট্রাক-ট্রলার চললেও বন্ধ ফেরি, ক্ষুব্ধ যাত্রীরা

ফেরির অভাবে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ছবি: সংগৃহীত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণ দেখিয়ে নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা-চেয়ারম্যানঘাট নৌরুটে ফেরি মহানন্দা চলাচল বন্ধ রাখার অভিযোগ উঠেছে। তবে একই সময়ে সি ট্রাক, স্পিডবোট ও কাঠের ট্রলারসহ অন্যান্য নৌযান চলাচল করতে দেখা গেছে। এতে ঘাটে অপেক্ষমাণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভের।

সোমবার (২৪ আগস্ট) সকালে নলচিরা-চেয়ারম্যানঘাট নৌরুটে তিন নম্বর সতর্কসংকেত চলমান ছিল। তবে ওই সময় নদীর পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক ছিল বলে জানান স্থানীয়রা। এ সময় সি ট্রাক, স্পিডবোট ও কাঠের ট্রলার চলাচল করলেও বন্ধ রাখা হয় ফেরি।

ফেরি সংশ্লিষ্টদের দাবি, নদীর পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফেরির দায়িত্বে থাকা মাস্টার ও মেরিন কর্মকর্তা ফেরি মহানন্দা ছাড়ার সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী যাত্রী, মালামাল ও যানবাহন ফেরিতে ওঠানোর প্রস্তুতি নেওয়া হয় এবং টিকিট বিক্রি করা হয়। পরে বিআইডব্লিউটিএর নৌ সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের যুগ্ম পরিচালক মো. সেলিম মোবাইল ফোনে ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দিলে যাত্রী ও যানবাহন ওঠানো বন্ধ করে দেওয়া হয়। এতে ফেরিতে ওঠা যাত্রী এবং ঘাটে অপেক্ষমাণ মানুষ পড়েন দুর্ভোগে।

আবদুল আহাদ নামে এক যাত্রী বলেন, ‘গত ১৭ বছর ধরে আমরা জিম্মি ছিলাম, এখনো জিম্মি আছি। একটি সিন্ডিকেট সবসময় আমাদের জিম্মিদশার মধ্যে রাখতে চায়। একই নদীতে, একই ঘাটে দুই ধরনের নিয়ম কেন হবে? দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যদি নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়, তাহলে একই সময়ে ছোট ছোট ট্রলার, স্পিডবোট ও সি ট্রাক কীভাবে চলাচল করছে?’

মাইদুল নামে এক গাড়িচালক বলেন, ‘রাতে হাতিয়া যাওয়ার জন্য গ্যাসবোঝাই গাড়ি নিয়ে চেয়ারম্যানঘাটে অপেক্ষা করছিলাম। ফেরিতে ওঠার জন্য টিকিট কেটে গাড়ি নিয়ে পন্টুনে উঠেছি। পরে জানতে পারি, ফেরি যাবে না। পানি বেড়ে যাওয়ায় গাড়িটিও আর নামাতে পারিনি। এভাবে আমাদের ভোগান্তিতে ফেলার কোনো মানে হয় না।’

আরও পড়ুন

ভারতীয় শাড়ির আড়ালে ৫ কেজি কুশ, বিমানবন্দরে গ্রেপ্তার দুই ভারতীয়

২৫ আগস্ট ২০২৬

ফেরির ইজারা প্রতিনিধি কামরুল ইসলাম তুরাগ বলেন, ‘তিন নম্বর সতর্কসংকেত থাকলেও নদীর অবস্থা স্বাভাবিক ছিল। এ কারণে ট্রলারসহ অন্যান্য নৌযান চলাচল করছিল। ফেরির মাস্টার ও মেরিন অফিসারও নদীর পরিস্থিতি দেখে ফেরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি আমার সব স্টাফকে ফোন করে ঘাটে এনেছি। ১৪৫টি যাত্রী টিকিট বিক্রি করা হয়েছে। কিন্তু পরে একজন কর্মকর্তা ফোন করে ফেরি বন্ধ রাখার নির্দেশ দেন। একই নদীতে অন্যান্য নৌযান চলাচল করার পরও শুধু ফেরি বন্ধ রাখায় সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়ছে।’

এ প্রতিনিধি আরও বলেন, ফেরি চলাচল নিয়ন্ত্রণের জন্য দুই ঘাটে দুজন ম্যানেজার ও একজন মেরিন অফিসার রয়েছেন। সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন তারা। এদিকে চট্টগ্রামে বসে বিআইডব্লিউটিএর নৌ সংরক্ষণ বিভাগের যুগ্ম পরিচালক মো. সেলিম অন্যান্য নৌযান থেকে আর্থিক সুবিধা নিয়ে শুধু ফেরি বন্ধ করে রাখেন বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে ফেরির দায়িত্বে থাকা বিআইডব্লিউটিসির ম্যানেজার মো. ফয়সালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আবহাওয়া ও নদীর পরিস্থিতি বিবেচনা করেই ফেরি চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ফেরি বন্ধ রাখা হয়েছে।

অভিযোগের বিষয়ে বিআইডব্লিউটিএর নৌ সংরক্ষণ বিভাগ, চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম পরিচালক মো. সেলিম মোবাইল ফোনে আগামীর সময়কে জানান, ‘ফেরি চলাচল বা বন্ধ রাখার দায়িত্ব আমার নয়। এটি বিআইডব্লিউটিসির দায়িত্বশীল কর্মকর্তারা দেখে থাকেন। তবে ঘাট থেকে যাত্রীরা আমাকে ফোন করে জানান, ফেরি বন্ধ রয়েছে অথচ অন্যান্য নৌযান চলাচল করছে। তখন আমি মেরিন অফিসারকে ফোন করে বলেছি, যদি ফেরি বন্ধ থাকে, তাহলে নিরাপত্তার স্বার্থে অন্যান্য নৌযান চলাচলও বন্ধ রাখতে। কারও সঙ্গে আমার কোনো অর্থনৈতিক লেনদেন হয়নি।’

স্থানীয় যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের দাবি, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা থাকলে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি। তবে একই সময়ে সি ট্রাক, স্পিডবোট ও অন্যান্য নৌযান চলাচল করলে শুধু ফেরি বন্ধ রাখার সিদ্ধান্তের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। এতে যাত্রীদের ভোগান্তি ও বিভ্রান্তি দুটোই কমবে।

নোয়াখালীফেরি বন্ধভোগান্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি