Agamir Somoy E-Paper
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

ভোগান্তি প্রকল্প

agamir somoy
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৪:১৮
ভোগান্তি প্রকল্প

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর

প্রশাসক, রাজশাহী সিটি করপোরেশন

 

রাজশাহী নগরবাসী বহুদিন ধরে শুনে আসছিলেন— চারটি ফ্লাইওভার হবে। যানজট কমবে, জীবন হবে সহজ, গাড়ি চলবে বাতাসের বেগে। কিন্তু বাস্তবতা হলো, ফ্লাইওভারগুলো এখন অনেকটা সেই দূরের আত্মীয়ের মতো শুধু আসব আসব বলেন। দুই বছর পার হয়ে গেছে, কোটি কোটি টাকা ব্যয় হয়েছে; কিন্তু ফ্লাইওভারগুলো এখনো মানুষের কল্পনার ওপর দিয়েই চলাচল করছে। বাস্তবে চালু হয়নি একটিও।

রাজশাহী সিটি করপোরেশনের মানুষ এখন বুঝতে শিখেছে, ফ্লাইওভার আসলে যানজট কমানোর জন্য নয়, ধৈর্য পরীক্ষার জন্য নির্মিত হয়। কোথাও রাস্তা অর্ধেক, কোথাও পুরোপুরি বন্ধ; কোথাও আবার গর্তের এমন সমারোহ মনে হয় সিটি করপোরেশন নয়, প্রত্নতত্ত্ব বিভাগ খনন চালাচ্ছে।

ফ্লাইওভারগুলো এখনো মানুষের কল্পনার ওপর দিয়েই চলাচল করছে

আসলে রাজশাহীর এই চার ফ্লাইওভার এখন উন্নয়নের চেয়ে লোককাহিনির অংশ হয়ে উঠেছে। দাদিরা নাতিদের ঘুম পাড়ানোর সময় বলেন, ‘এক ছিল রাজা, এক ছিল রানী... আর একদিন চালু হবে চারখানা ফ্লাইওভার।’ নাতিরা গল্প শুনে বড় হয়ে যায়; গল্পের আর শেষ হয় না।

প্রকল্পের প্রকৌশলীরা অবশ্য আশাবাদী। তারা বলেছেন, কাজ চলছে। এই ‘চলছে’ শব্দটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী। পদ্মার পানি শুকিয়ে যেতে পারে, আমের মৌসুম শেষ হতে পারে, নির্বাচন হয়ে যায়; কিন্তু ‘কাজ চলছে’ বাক্যটি অমর।

এদিকে নগরবাসীর অবস্থা এমন হয়েছে যে, তারা এখন যানজটকে আর যানজট ভাবেন না। ভাবেন, এটি উন্নয়নের আলিঙ্গন। কারণ, উন্নয়ন তাদের এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে নড়াচড়ার উপায় নেই।

রাজশাহীর ব্যবসায়ীরাও নতুন অর্থনীতি আবিষ্কার করেছেন। আগে দোকানে গ্রাহক আসত। এখন আসে ধুলাবালি। ফলে ঝাড়ু বিক্রির সম্ভাবনা বেড়েছে। কেউ কেউ হয়তো ভাবছেন, দোকানের নাম বদলে ‘ফ্লাইওভার ভিউ রেস্টুরেন্ট’ রাখবেন। যেহেতু দৃশ্যপট সবসময় নির্মাণাধীন, তাই একঘেয়েমির ভয় নেই।

মজার বিষয় হলো, প্রকল্পের উদ্দেশ্য ছিল জনভোগান্তি কমানো। কিন্তু এখন মনে হচ্ছে, ভোগান্তিই প্রকল্পকে চালু রেখেছে। ভোগান্তি না থাকলে মানুষ বুঝবে কীভাবে উন্নয়ন হচ্ছে?

অবশ্য আশার কথা, একদিন না একদিন ফ্লাইওভারগুলো চালু হবেই। তখন রাজশাহীর মানুষ আনন্দে আত্মহারা হয়ে যাবে। হয়তো বিশেষ ছুটিও ঘোষণা হবে। হয়তো স্কুলের বইয়ে নতুন অধ্যায় যোগ হবে— ‘চার ফ্লাইওভারের মহাকাব্য’!

 

ইতি

জনৈক নগরবাসী

 

ভোগান্তিপ্রকল্পনগরবাসীরাজশাহীফ্লাইওভার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    রাজবাড়ীর ইউএনওর গাড়িচালকের একাধিক সনদ, তিন জন্মতারিখ

    রাজবাড়ীর ইউএনওর গাড়িচালকের একাধিক সনদ, তিন জন্মতারিখ

    ২৮ আগস্ট ২০২৬, ০৯:১১

    পলাতকদের বদলে সারের নতুন ডিলার নিয়োগের উদ্যোগ

    পলাতকদের বদলে সারের নতুন ডিলার নিয়োগের উদ্যোগ

    ২৮ আগস্ট ২০২৬, ০৮:৩২

    নেপালে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৪৬৯

    নেপালে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৪৬৯

    ২৮ আগস্ট ২০২৬, ০৯:৫০

    পাওয়া যাচ্ছে আগাম শিম, কেজি ১৬০

    পাওয়া যাচ্ছে আগাম শিম, কেজি ১৬০

    ২৮ আগস্ট ২০২৬, ০৭:৪৯

    বিদ্যুৎ-সারের দাবিতে বাসদের সমাবেশে বিএনপির হামলার অভিযোগ

    বিদ্যুৎ-সারের দাবিতে বাসদের সমাবেশে বিএনপির হামলার অভিযোগ

    ২৮ আগস্ট ২০২৬, ২০:০৩

    চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীকে পরিবারসহ পাওয়া গেল চট্টগ্রামে

    চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীকে পরিবারসহ পাওয়া গেল চট্টগ্রামে

    ২৮ আগস্ট ২০২৬, ১৩:১০

    ভারত কেন ক্ষেপণাস্ত্রের গোপনীয় তথ্য বেসরকারি কোম্পানিকে দিচ্ছে

    ভারত কেন ক্ষেপণাস্ত্রের গোপনীয় তথ্য বেসরকারি কোম্পানিকে দিচ্ছে

    ২৮ আগস্ট ২০২৬, ১২:১০

    চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

    ২৮ আগস্ট ২০২৬, ১৫:৪৩

    ইরান যুদ্ধের ছয় মাস পর আরব বিশ্বের পরিস্থিতি কী

    ইরান যুদ্ধের ছয় মাস পর আরব বিশ্বের পরিস্থিতি কী

    ২৮ আগস্ট ২০২৬, ১৪:৪২

    বই খুলে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা, ভিডিও করায় সাংবাদিকদের মারধর

    বই খুলে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা, ভিডিও করায় সাংবাদিকদের মারধর

    ২৮ আগস্ট ২০২৬, ১৭:৪০

    উন্নয়নের গল্প নয়, চার কোটি বেকারের কর্মসংস্থান চায় যুব ইউনিয়ন

    উন্নয়নের গল্প নয়, চার কোটি বেকারের কর্মসংস্থান চায় যুব ইউনিয়ন

    ২৮ আগস্ট ২০২৬, ১৯:০৮

    চাকরির বদলে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি, যেভাবে ফিরলেন রাজন

    চাকরির বদলে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি, যেভাবে ফিরলেন রাজন

    ২৮ আগস্ট ২০২৬, ২১:৪৭

    নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পরে গ্রেপ্তার ১৪

    নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পরে গ্রেপ্তার ১৪

    ২৮ আগস্ট ২০২৬, ১৯:৫৩

    খাল খননে হরিলুট, শ্রমিকদের মজুরি না দিয়েই কোষাগারে টাকা ফেরত ইউএনওর

    খাল খননে হরিলুট, শ্রমিকদের মজুরি না দিয়েই কোষাগারে টাকা ফেরত ইউএনওর

    ২৮ আগস্ট ২০২৬, ২২:১৭

    আগামী বছর মিয়ানমারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু করবে রাশিয়া

    আগামী বছর মিয়ানমারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু করবে রাশিয়া

    ২৮ আগস্ট ২০২৬, ১৭:৩৯

    advertiseadvertise