রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে সমালোচনার মধ্যে তার পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচ বলেছেন, ভিনিসিয়ুস এখন নিজের সেরা ছন্দে না থাকলেও তার মান নিয়ে কোনো প্রশ্ন নেই।অস্ট্রেলিয়া, ভারত ও সিঙ্গাপুরে ব্রাজিলের প্রীতি সফরের সময় টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুসের বর্তমান ফর্ম নিয়ে কথা বলেন আনচেলত্তি, ‘এই মুহূর্তে সে হয়তো নিজের সেরা অবস্থায় নেই। কিন্তু ভিনিসিয়ুসের মান নিয়ে কোনো প্রশ্নই নেই। উদাহরণ হিসেবে বিশ্বকাপে সে দারুণ খেলেছে। একজন খেলোয়াড়...